প্রেসক্লাবের সামনে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ  
রাজনীতি

প্রেসক্লাবের সামনে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ  

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে পুলিশি বাধায় সংঘর্ষ শুরু হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে এখনও চলছে।

সংঘর্ষ চলাকালে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজনকে আহত হতে দেখা গেছে। পুলিশকে লক্ষ্য করে ছাত্রদলের নেতাকর্মীদেরও ইটপাটকেল ছুড়তেও দেখা যায়।

বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার জানানো হয়, ছাত্রদলের এ প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু সংঘর্ষ শুরুর সময় তিনি কর্মসূচিতে এসে পৌঁছাননি।

পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু।

তিনি বলেন, আহতদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলসহ আরও অনেকে আহত হয়েছেন। পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়ে।

সান নিউজ/চিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা