রাজনীতি

শেখ হাসিনাকে বিএনপির কর্মসূচিতে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজেদের দলীয় কর্মসূচিতে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে গিয়ে দলের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি যে কর্মসূচি ঘোষণা করেছে, তাতে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার বিএনপির প্রতিনিধি দলের কাছ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন। এ সময় আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের অফিস সহকারি মাসুদ আহমেদ উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার ও সুবর্ণজয়ন্তী উদযাপনে গঠিত প্রচার ও প্রকাশনা কমিটির সদস্যসচিব ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘আমরা দলের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছি। উনারা তা গ্রহণ করেছেন এবং বলেছেন- আমাদের পত্র আওয়ামী লীগ সভাপতির নিকট পৌঁছে দেবেন।’

এর আগে শনিবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপির যে কর্মসূচি, তাতে প্রধানমন্ত্রীকে আজকেই আমন্ত্রণ জানানো হবে।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা