রাজনীতি

খুলনায় ইশরাকের পথে বাধার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শনিবার (২৭ ফেব্রুয়ারি) খুলনা মহানগরে দলের কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি। দুপুর দুইটায় খুলনার শহীদ মহারাজা চত্বরে এ সমাবেশ করার পূর্ব ঘোষিত কর্মসূচি থাকলেও পুলিশী বাধার মুখে তা নিজেদের দলীয় কার্যালয়ের সামনে নিতে বাধ্য হয় দলটি।

সমাবেশকে কেন্দ্র করে মহানগরীর প্রত্যেকটি মোড়ে মোড়ে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ সময় সমাবেশ স্থলে আসার সময় নেতাকর্মীদের বাধা দেয়ার অভিযোগ করেছেন বিএনপির নেতারা।

সমাবেশে যোগ দিতে শনিবার সকালেই খুলনা পৌঁছান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ঢাকা থেকে খুলনায় আসার সময় পথিমধ্যে আইনশৃঙ্খলাবাহিনী বিভিন্ন সময় তার গাড়ি বাধা দেয় বলে অভিযোগ করেন ইশরাক।

দুপুরে সমাবেশ স্থলে মিছিল নিয়ে যাওয়ার সময় খুলনা পার্টি অফিসের সামনে দলটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের মিছিল আটকে দেয় পুলিশ। এ সময় নেতাকর্মীরা মিছিলে বাধা দেয়ার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়।

পরে সাংবাদিকদের আজিজুল বারী হেলাল বলেন, আমরা শান্তি পূর্ণ মিছিল নিয়ে সমাবেশে যাচ্ছিলাম। কিন্তু পুলিশ আমাদের মিছিলে বাধা দিয়েছে। একটি গণতান্ত্রিক দেশে যে কারোরই সভা সমাবেশ করার অধিকার আছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।

সাননিউজ/টিএস/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা