রাজনীতি

কাদের মির্জার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি আ.লীগের

নিজস্ব প্রতিনিধি নোয়াখালী : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে নোয়াখালীতে সংবাদ সম্মেলন হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নোয়াখালী সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অংগ সংগঠনের ব্যানারে জেলা আ.লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন নোয়াখালী শহর আ.লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু। এছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগ নেতা সামছুদ্দিন জেহান, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাছের, জেলা যুবলীগ আহ্বায়ক ইমন ভট্ট, যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আরমানসহ অনেকে।

নেতাকর্মীরা বলেন, আবদুল কাদের মির্জা দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অপরাজনীতির অভিযোগ করে, আর নিজেই অপরাজনীতিসহ নানা অনিয়ম করে বেড়াচ্ছে। তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রধান তথা সরকার প্রধান শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জেলা সভাপতি-সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাংসদদের বিরুদ্ধে নিয়মিত অশোভন আচরণ করে যাচ্ছেন। বিএনপি-জামায়াতের মতো রাষ্ট্রযন্ত্রের তথা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ করছেন। যা দলীয় শৃঙ্খলা ও রাষ্ট্র বিরোধীও। এমন অবস্থায় নেতাকর্মীরা আবদুল কাদের মির্জার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাংগঠনিক ব্যবস্থা ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে ডিসি, এসপি ও কোম্পানীগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার এবং কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ বেশ কিছু নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে অবস্থান ধর্মঘট করেছে আবদুল কাদের মির্জা। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ অবস্থান ধর্মঘট চলে। এসময় তিনি বলেন, তার দাবি না মানা পর্যন্ত এ অবস্থান ধর্মঘট চলবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা