ইশরাকের গাড়ি বহরে বাধা 
রাজনীতি

ইশরাকের গাড়ি বহরে বাধা 

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগরে বিএনপির সমাবেশে অংশ নিতে যাওয়া ইঞ্জিনার ইশরাকের গাড়িবহর আটকে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে বিএনপির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে রওনা হন। পথিমধ্যে মাওয়া ফেরিঘাটে বিএনপির গাড়ি বহর আটকে দেয় ফেরি কর্তৃপক্ষ। ঘাটে গাড়ি বহর আসলে ফেরি কর্তৃপক্ষ তাদের অফিস বন্ধ করে চলে যায়। পরে লঞ্চে করে নেতাকর্মীদের নিয়ে পদ্মা পাড়ি দেন বহরের নেতৃত্বে থাকা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

পরে মাদারীপুর শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, বরিশাল বিভাগীয় সমাবেশে অংশ নেয়ার জন্য আমরা ঢাকা রওনা দিয়েছি কিন্তু মাওয়া ঘাটের কর্তৃপক্ষ নির্লজ্জভাবে আমাদের গাড়ি বহর আটকে দেয়। আমাদের গাড়ি বহর যেন না যেতে পারে এজন্য ফেরি কর্তৃপক্ষ অফিস বন্ধ করে চলে যায়।

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে কাজ করছি। আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাবো বলেও জানান ইশরাক।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা