রাজনীতি

আওয়ামী লীগ-বিএনপির কারণে দেশে বৈষম্য বেড়েছে : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ-বিএনপির দুর্নীতি ও দলীয়করণের কারণে দেশে বৈষম্য বেড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, “বলা হয়, দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, আসলে বৈষম্য বেড়েছে। বৈষম্যের কারণে কিছু মানুষ লুটপাটের মাধ্যমে দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, বেগম পাড়ায় বাংলাদেশিদের অট্টালিকা তৈরি হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের ভাগ্য ফেরেনি। বৈষম্য হচ্ছে স্বাধীনতার চেতনা পরিপন্থী।”

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে পার্টির চেয়ারম্যানের উত্তরাস্থ বাসভবনে বিকল্পধারার যুগ্ম মহাসচিব বেগ মাহতাব উদ্দিন, বিকল্পধারা বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক শেখ হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি মাওলানা হাফিজুর রহমান ও বাগেরহাট উপজেলা যুবধারার সভাপতি আব্দুল মান্নানের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, “দেশের মানুষ এখন সুশাসন চায়, ন্যায় বিচারভিত্তিক সমাজ চায়। তাই দেশের মানুষের সামনে জাতীয় পার্টিকে নিয়ে প্রত্যাশা জেগেছে। এ কারণেই প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জাতীয় পার্টির পতাকাতলে সামিল হচ্ছেন।”

তিনি বলেন, “একমাত্র জাতীয় পার্টি (জাপা) দেশের মানুষকে সুশাসন দিতে পারে। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির শাসনামলের চেয়ে জাতীয় পার্টির শাসনামলে দেশের মানুষ সবচেয়ে বেশি সুশাসন ভোগ করেছে।”

সভায় আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আব্দুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক এনাম জয়নাল আবেদিন, এ বি এম লিয়াকত হোসেন চাকলাদার, মাখন সরকার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজহার সরকার, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. আবু তৈয়ব, নির্বাহী সদস্য শেখ সরোয়ার।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা