রাজনীতি

আবদুল কাদের মির্জা সত্য বলেছেন : জয়নাল হাজারী

সান নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা যা বলেছেন, তা সত্য বলে দাবি করেছেন ফেনীর আলোচিত-সমালোচিত সাবেক সাংসদ ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য জয়নাল হাজারী।

গতকাল বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এক ফেসবুক লাইভে এ দাবি করেন তিনি।

ফেসবুক লাইভে জয়নাল হাজারী বলেন, আবদুল কাদের মির্জা সত্য কথা বলেছে। কিন্তু ওবায়দুল কাদের সাহেব যে কারণেই হোক ত্রাণ কমিটির মিটিংয়ে বলেছেন, দলের শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকেই ছাড় দেয়া হবে না, তার শাস্তি হবে।

জয়নাল হাজারী বলেন, মির্জা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেনি, আপনাকে (ওবায়দুল কাদের) বা প্রধানমন্ত্রীকেও খারাপ বলেনি। সে দলের ভেতরে থাকা দুর্নীতিবাজদের বিচার চেয়েছে। এই দুর্নীতিবাজরা আপনার ও নেত্রীর সুনাম নষ্ট করছে। পাপিয়াতো দলের নেত্রী ছিল, সম্রাট, আরমানসহ অনেকেই অপরাধ করে আজ কারাগারে।

হাজারী আরও বলেন, মির্জা প্রমাণ করেছে বাংলাদেশে এখনও বাক স্বাধীনতা রয়েছে, আছে সংবাদপত্রের স্বাধীনতা। আমার বিশ্বাস মির্জার বক্তব্যের কারণে বাংলাদেশর রাজনীতি দৃশ্য পরিবর্তন হয়ে গেছে।

এ সময় জয়নাল হাজারী আব্দুল কাদের মির্জাকে বীরপুরুষ হিসেবে আখ্যায়িত করেন। তিনি তাকে পরামর্শ দেন যে সকল সাংবাদিকদের সমালোচনা না করতে। কারণ সকল সাংবাদিক চাঁদা নেন না, তাদের জীবনেরও ঝুঁকি রয়েছে। ফেনীর সাবেক ডিসি সোলায়মানেরও প্রশংসা করেন হাজারী।

প্রসঙ্গত, নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা গত ৩১ ডিসেম্বর বসুরহাট পৌরভবন চত্বরে নির্বাচনের ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহার ঘোষণাকালে আবদুল কাদের মির্জা বলেন–বৃহত্তর নোয়াখালীতে আওয়ামী লীগের কিছু কিছু চামচা নেতা আছেন, যারা বলেন অমুক নেতা, তমুক নেতার নেতৃত্বে বিএনপির দুর্গ ভেঙেছে। সুষ্ঠু নির্বাচন হলে বৃহত্তর নোয়াখালীতে তিন-চারটি আসন ছাড়া বাকি আসনে আমাদের এমপিরা দরজা খুঁজে পাবে না পালানোর জন্য। এটিই হলো সত্য কথা। সত্য কথা বলতে হবে। আমি সাহস করে সত্য কথা বলছি।

কারও নাম উল্লেখ না করে আবদুল কাদের মির্জা বলেন, প্রকাশ্য দিবালোকে পুড়িয়ে মানুষ হত্যা করেন, তারা হচ্ছেন নেতা। টেন্ডারবাজি করে কোটি কোটি টাকা লুটপাট যারা করেন, তারা হচ্ছেন নেতা। পুলিশের, প্রাথমিক শিক্ষকের চাকরি দিয়ে যারা পাঁচ লাখ টাকা নেন, তারা হচ্ছেন নেতা। গরীব পিয়নের চাকরি দিয়ে তিন লাখ টাকা যারা নেন, তারা হচ্ছেন নেতা।

সান নিউজ/আরআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা