রাজনীতি

আ.লীগের শিল্প-বাণিজ্য উপকমিটির সদস্য হলেন নিজাম উদ্দিন জিটু

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য হয়েছেন মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু। এই কমিটির সভাপতি শিল্পপতি কাজী আকরাম উদ্দিন ও সদস্য সচিব শিল্পপতি সিদ্দিকুর রহমান।

টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী মোহাম্মদ নিজাম উদ্দিন এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও তিনি একজন সফল উদ্যোক্তা।

বর্তমানে তিনি বাংলাদেশ মোবাইল ব্যবসা ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও কাজ করছেন।

মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু রাজনীতি ও ব্যবসার পাশে সংবাদপত্রের প্রকাশনার ও সম্পাদনার সাথেও জড়িয়েছেন নিজেকে। তার সম্পাদনায় প্রকাশিত হচ্ছে ‘দৈনিক বাংলা’ ও দৈনিক ‘গণকন্ঠ’।

এছাড়া সংবাদপত্র মালিকদের সংগঠন বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন তিনি।

নোয়াখালীর এ কৃতিসন্তান, ব্যবসায়ী নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও জড়িত।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা