রাজনীতি

বঙ্গবন্ধু কন্যা ধর্ম নিয়ে রাজনীতি করেন না : আমু

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম নিয়ে রাজনীতি করেন না উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, “দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু গর্ব করে বলেছিলেন- ‘বাংলাদেশ সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ’। তিনি ইসলামিক ফাউন্ডেশনসহ মুসলিম ধর্মাবলম্বীদের জন্য অনেক মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন। তিনি ইসলামের পৃষ্ঠপোষকতা করলেও ধর্ম নিয়ে রাজনীতি করেননি। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ধর্ম নিয়ে রাজনীতি করেন না।”

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে বজলুর রশিদ জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে আমু বলেন, “কারও ধর্ম অবমাননা করা উচিত নয়। রাজনীতি ও ধর্ম আলাদা। একটির সঙ্গে অপরটির মেলানোর সুযোগ নেই।”

তিনি বলেন, “ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না। যারা ইসলামকে ব্যবহার করে রাজনীতি বা জঙ্গি কার্যক্রম চালান তারা ইসলাম তথা মুসলমানের শত্রু।” এসময় দেশের মুসলিম যুব সম্প্রদায়কে সত্যিকারের ইসলামের পথে আসার আহ্বান তিনি।

তোফাজ্জেল হোসেন মানিক মিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি সাংবাদিক আকতার ফারুক শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোল্লারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মাস্টার, চেয়ারম্যান কবির হোসেন, সাবেক চেয়ারম্যান এনামুল হক আলম, তোফাজ্জেল হোসেন মানিক মিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বশিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান সেন্টু প্রমুখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা