রাজনীতি

এখন থেকে প্রতিটি আঘাত প্রতিহত করা হবে : নুর

নিজস্ব প্রতিবেদক : এখন থেকে প্রতিটা আঘাত প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেছেন, “আপনাকে যখন আঘাত করতে আসবে তখন আপনারও আত্মরক্ষা করার অধিকার রয়েছে। কত আর মার খাবেন, মার অনেক খেয়েছি। ডু অর ডাই লড়াইয়ের জন্য প্রস্তুত হোন। এখন থেকে প্রতিটা আঘাত প্রতিহত করা হবে।”

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টির (একাংশ) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত “রুখো আগ্রাসন, হটাও দুঃশাসন” শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আজকে আমাদের ক্ষমতার ইকুয়েশন কষার সময় নেই। কারণ দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। এই সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে।”

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর আবদুল হালিম প্রমুখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা