রাজনীতি

‘রফিক-উল হকের শূন্যতা পূরণ হওয়ার নয়’

নিজস্ব প্রতিবেদক :

জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথেই শনিবার (২৪ অক্টোবর) সকালে আদ্-দ্বীন হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হাসপাতালে রফিক-উল হকের মরদেহের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তার প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।

এ সময় তার সঙ্গে ছিলেন- বিএনপি নেতা মজিবুর রহমান ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এ সময় মির্জা ফখরুল বলেন, ব্যারিস্টার রফিক-উল হক চলে যাওয়ায় আইন অঙ্গনের বড় ক্ষতির সৃষ্টি হয়েছে। ক্ষতির শূন্যতা পূরণ হওয়ার নয়। আমরা বিএনপির পক্ষ থেকে, দলের চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহতালার কাছে প্রার্থনা করি তিনি যেন তাকে বেহেস্ত নসিব করেন।

ফখরুল বলেন, ওয়ান ইলেভেনের সময় ব্যারিস্টার রফিক-উল হক বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে আইনি লড়াইয়ের শীর্ষ আইনজীবী ছিলেন।

তিনি বলেন, আদ-দ্বীন হাসপাতালের চেয়ারম্যান ছিলেন তিনি। ব্যারিস্টার রফিক-উল হক সারা জীবন যে আয় করেছেন তার একটা বড় অংশ মানুষের সেবায় ব্যয় করেছেন। ক্যানসার হাসপাতালে তার বিরাট অবদান রয়েছে। ডায়াবেটিক হাসপাতালের পুরো আইসিইউ তিনি করে দিয়েছেন। এভাবে তিনি বিভিন্ন হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও কলেজসহ অনেক প্রতিষ্ঠান সৃষ্টি করেছেন।

শনিবার সকাল সাড়ে ৮টায় আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা