বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। ছবি: সংগৃহিত
রাজনীতি

শিক্ষাঙ্গণে ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি চলতে পারে না: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, চব্বিশের বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশে শিক্ষাঙ্গণে ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতির কোনো স্থান নেই। একই সঙ্গে তিনি বিএনপিকে অতীতের সহিংস রাজনীতির পথ থেকে সরে আসার আহ্বান জানান।

বুধবার (৫ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে ‘ফ্যাসিবাদী শক্তি’ আখ্যা দিয়ে দাবি করেন, বহু প্রাণের বিনিময়ে সেই শাসনের অবসান ঘটানো হয়েছে। নতুন করে কোনো ধরনের ‘ফ্যাসিবাদ’ প্রতিষ্ঠার চেষ্টা হলে তা প্রতিহত করারও হুঁশিয়ারি দেন তিনি।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, দলটি যেন অতীতের সহিংস ও সন্ত্রাসনির্ভর রাজনীতি থেকে ফিরে আসে। অন্যথায় জুলুমের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।

ছাত্ররাজনীতি প্রসঙ্গে মামুনুল হক বলেন, অতীতে আদর্শভিত্তিক ছাত্ররাজনীতির চর্চা ছিল। ২০২৪ সালের আন্দোলনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের একদল নেতৃত্বের উত্থান ঘটেছে। এ প্রেক্ষাপটে তিনি দাবি করেন, নতুন বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংস বা সন্ত্রাসনির্ভর ছাত্ররাজনীতি গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, সরকারি চাকরির দাবিতে নয়, বরং আন্দোলনে নিহত শিক্ষার্থীদের প্রতি সংহতি এবং অন্যায়ের প্রতিবাদ জানাতেই তারা রাজপথে নেমেছিলেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা