ছবি: সান নিউজ
রাজনীতি
জুলাই গণঅভ্যুত্থান দিবস:

মুন্সীগঞ্জে মহিউদ্দিনের নেতৃত্বে বিএনপির র‍্যালি ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিনের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তিনি মুন্সীগঞ্জের সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আলহাজ্ব মো. আব্দুল হাই-এর ছোট ভাই।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১ টার দিকে শহরের মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে শহরের কোর্টগাঁওয়ের লিচুতলায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে কর্মসূচির ধারাবাহিকতায় দুপুরে শহরের উত্তর ইসলামপুর কবরস্থানে জুলাই আন্দোলনে নিহত শহীদদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় দেশ, জাতি এবং গণতন্ত্রের অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জন্য দোয়া করা হয়। এছাড়াও মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক ৫ সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের রোগমুক্তি কামনায় দোয়া করেন।

মো. মহিউদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাদের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে মো. মহিউদ্দিন বিএনপির নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক ভূমিকা পালন করে আসছেন। তারা আরও দাবি করেন, গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনেও তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন এবং ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার নেতৃত্বে মুন্সীগঞ্জে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছিল।

দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশ নেন- মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য আতোয়ার হোসেন বাবুল, মো. শাহাদাত হোসেন সরকার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, সাইদুর রহমান ফকির, শহর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, শহর বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক ভিপি মো. শাহীন মিয়া, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানা,রামপাল ইউনিয়ন বিএনপির সাবেক শফিকুল ইসলাম শওকত ও কাজী মিল্লাদ হোসেন, সাবেক থানা বিএনপির নেতা মো. ইকবাল হোসেন প্রমুখ।

এদিকে, বিপুলসংখ্যক নেতাকর্মী এ অনুষ্ঠানে অংশ নেন। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষে জুলাই আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

প্রধানমন্ত্রীর ঐতিহাসিক নিউইয়র্ক সফর শুরু

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্...

ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা