ছবি: সান নিউজ
সারাদেশ

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ড্রেনেজ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করেছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেন নিয়মিত পরিষ্কার করে পানি চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে পৌরসভার ড্রেনেজ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিভাগ (কনজার্ভেন্সী টিম)।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুবের সরাসরি নির্দেশনায় শহরের ব্যস্ততম হাসপাতাল রোডসহ আশপাশের বিভিন্ন এলাকায় ড্রেনের ব্লকেজ অপসারণ এবং জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রম পরিচালিত হয়।

সরেজমিনে দেখা যায়, মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জেনারেল হাসপাতালের সামনের প্রধান সড়ক ও সংলগ্ন গলির ড্রেন থেকে কাদা, পলিথিন, গৃহস্থালি বর্জ্য, বড় গাছের ডালপালা, নারকেল ও ডাবের খোসাসহ বিভিন্ন ধরনের আবর্জনা অপসারণ করা হয়েছে। পরে এসব বর্জ্য রাস্তার পাশ থেকে সংগ্রহ করে নির্ধারিত ডাম্পিং স্টেশনে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় একাধিক বাসিন্দারা জানান, বর্ষার শুরু থেকেই সামান্য বৃষ্টিতেই হাসপাতাল রোড এলাকায় ড্রেন উপচে জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে রিকশা, অটোরিকশা ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এ সমস্যা রোগী ও স্বজনদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
বাসিন্দাদের আশা, পৌরসভার এ উদ্যোগের ফলে ড্রেনের পানি দ্রুত নিষ্কাশিত হবে, জলাবদ্ধতা কমবে এবং নাগরিকদের চলাচল আরও স্বাভাবিক হবে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব বলেন, বর্ষা মৌসুমে শহরকে সচল রাখা এবং নাগরিকদের জন্য একটি সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার। ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাবে চলবে। একই সঙ্গে পৌরবাসীর প্রতি তিনি আহ্বান জানান, ড্রেনে ময়লা-আবর্জনা বা নির্মাণসামগ্রী না ফেলে পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে সবাই সহযোগিতা করবেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা