জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহিত
রাজনীতি

জামায়াত আমিরের হুঁশিয়ারি: জুলাইকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা তছনছ করে দেয়া হবে

নিজস্ব প্রতিবেদক

জুলাই আন্দোলনের স্মৃতি ও ইতিহাসকে আড়াল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাই আন্দোলন’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের কোনো একক রাজনৈতিক দল বা ব্যক্তি মাস্টারমাইন্ড ছিল না। তার ভাষ্য, আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি মানুষই এর সফলতায় ভূমিকা রেখেছেন। তিনি অভিযোগ করেন, যারা আন্দোলনে সক্রিয় ছিলেন না, তাদের কেউ কেউ এখন নিজেদের এর মূল পরিকল্পনাকারী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার বিদায়কে যারা একসময় ‘মিরাকল’ বলেছিলেন, তারাই এখন অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতায় নেমেছেন।

জুলাই আন্দোলনের সময় অংশগ্রহণকারীদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, সে সময় অনেক আন্দোলনকারী নিরাপদ আশ্রয়ও পাননি। এমনকি অনেক ক্ষেত্রে স্বজনদের কাছ থেকেও সহযোগিতা মেলেনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনে যাদের অবদান রয়েছে, তাদের অবদান যেন যথাযথভাবে সংরক্ষণ ও মূল্যায়ন করা হয়।

বক্তব্যে অতীতের সরকারগুলোর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ, আহত ও মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি হয়নি। একইভাবে ২০২৪ সালের জুলাই আন্দোলনের ইতিহাসও যেন হারিয়ে না যায়, সেদিকে গুরুত্ব দিতে হবে।

তিনি জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানান।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

প্রধানমন্ত্রীর ঐতিহাসিক নিউইয়র্ক সফর শুরু

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্...

ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা