ছবি: সংগৃহীত
রাজনীতি

৩০০ আসনে প্রার্থীদের বাছাই প্রক্রিয়া শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি

সান নিউজ অনলাইন 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শাপলা কলি প্রতীকের মনোনয়নপ্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারের ৩ তলায় সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। কনভেনশন হলে ঘুরে দেখা যায়, শতাধিক মনোনয়নপ্রত্যাশী সাক্ষাৎকারের জন্য অপেক্ষা করছেন। দেশব্যাপী বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রার্থীদের কিছু সময় পরপর ডেকে নেওয়া হচ্ছে। সাক্ষাৎকার শেষে প্রার্থীরা উচ্ছ্বসিত হয়ে সেলফি বুথে ছবি তুলতে দেখা গেছে।

এ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি ৩০০ আসনের জন্য মোট ১৪৮৪ মনোনয়ন ফরম বিক্রি করেছে। এনসিপির মিডিয়া সেলের সদস্য ও দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন জানান, “১০টি সাংগঠনিক বিভাগ অনুযায়ী মনোনয়নপ্রত্যাশীদের পৃথকভাবে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এই মতবিনিময়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক সক্ষমতা এবং জনগণের সঙ্গে সংযোগ মূল্যায়ন করা হবে।”

তিনি আরও বলেন, “এই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন হবে। প্রার্থী বাছাইয়ের সময় দল অভ্যন্তরীণ নীতিমালা ও জনগণের চাহিদা বিবেচনা করবে।”

এনসিপি আশা করছে, প্রার্থীদের সাক্ষাৎকার ও মতবিনিময়ের মাধ্যমে পারদর্শিতা এবং নেতৃত্বগত সক্ষমতার যথাযথ মূল্যায়ন হবে, যা আসন্ন নির্বাচনে দলের শক্তিশালী এবং দক্ষ প্রার্থী তালিকা গঠনে সহায়তা করবে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা