ছবি: সংগৃহীত
রাজনীতি

কৃষক দলের কেন্দ্রীয় নেতার ইসলামী আন্দোলনে যোগদান, করতে চান নির্বাচন

সান নিউজ অনলাইন

কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনছারী ‘দলীয় কর্মকাণ্ডে হতাশ’ হয়ে ইসলামী আন্দোলনে বাংলাদেশে যোগ দিয়েছেন। সম্প্রতি সময়ে তার যোগদানের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়। তিনি জামালপুর-৩ আসনে নির্বাচন করতে আগ্রহের কথা প্রকাশ করেছেন।

বিএনপির পক্ষ থেকে এ ঘটনার পর দাবি করা হচ্ছে, ওই আসনে বিএনপি থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী হতে চেয়েছিলেন দৌলতুজ্জামান। মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন সে।

বিএনপি থেকে সরে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়া দৌলতুজ্জামান আনছারী বলেছেন, তিনি বিএনপি থেকে কোনো মনোনয়ন চাননি। বরং দলের নেতাকর্মীদের আচরণ ও কর্মকাণ্ডে হতাশ হয়ে তিনি নিজ থেকেই ইসলামী আন্দোলনের দর্শনে মুগ্ধ হয়ে যোগ দিয়েছেন।

এ প্রসঙ্গে দৌলতুজ্জামান আনছারী বলেন, “আমি বিএনপি থেকে মনোনয়ন চাইনি। আমার কর্মী-সমর্থক বা সুধী মহলের মধ্যে আলোচনার বিষয়টি অন্য রকম। বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ডে আমি হতাশ; কিংকর্তব্যবিমূঢ়। তাই আমি নিজেই ইসলামী আন্দোলনের আদর্শে আকৃষ্ট হয়ে দলে যোগ দিয়েছি। দল যদি চায়, আমি নির্বাচনে অংশ নেব এবং এটি হবে আমার জীবনে শেষবারের মতো প্রার্থী হওয়া।”

এদিকে জামালপুর-৩ আসনে ইতোমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে মুফতি জাহেদুল ইসলামের নাম ঘোষণা করেছে। ফলে দৌলতুজ্জামান আনছারীর দলে যোগদান নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে ধোঁয়াশা।

তবে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ জানিয়েছেন, এ পরিস্থিতি সমাধানে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারা জানান, খুব শিগগিরই বিষয়টি যৌক্তিক সমাধানের মাধ্যমে নিষ্পত্তি হবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা