সংগৃহীত ছবি
রাজনীতি

খাগড়াছড়িতে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে ব্যাপক আয়োজনে বর্ণাট্য র‌্যালির মধ্য দিয়ে পালিত হয়েছে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।

আরও পড়ুন : শরীয়তপুরে সহকারী পাবলিক প্রসিকিউটর হলেন সুলতান নাসির

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে সংগঠনটির জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর মিল্লাত চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্য্যে পুস্পমাল্য অর্পণ করে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এসে সমবেত হন সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন : টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান বন্ধ

খাগড়াছড়ি জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের শাসনামলে কৃষি সেক্টরকে ধবংস করার মাধ্যমে কৃষকদের মেরুদন্ড ভেঙ্গে দিয়েছিল। সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আমাদের সকল নেতাকর্মীদের মামলা-হামলায় জর্জরিত করে রেখে তার কর্মীবাহিনী
ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নির্মম হত্যাকাণ্ড ও পাশবিক নির্যাতনের শিকারে পরিনিত করে রাখা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বৈরাচারের স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে।

আরও পড়ুন : বাসে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচারী মারমা, ক্ষেত্রমোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, কৃষক দলের সাধারণ সম্পাদক নিলপদ চাকমা, সাংগঠনিক সম্পাদক হান্নান সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয় ও ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা