ছবি: সান নিউজ
রাজনীতি

যুবদল নেতা শান্ত হত্যাকাণ্ডে খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম–আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকার (৩৫) হত্যাকাণ্ডে খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে জেলা শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সৈয়দ নুরমহল আশরাফীর বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এতে ৫ শতাধিক নারী–পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তৃতাকালে নিহত যুবদল নেতার স্ত্রী শান্তা ইসলাম বলেন, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলার প্রধান আসামি টিপু মোল্লা ও নৌ–ডাকাত গোলাম কিবরিয়াসহ এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ বিচার করতে হবে।

প্রসঙ্গত, গেলো বছরের ১ নভেম্বর দিনগত রাতে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের চরঝাপটা গ্রামসংলগ্ন মেঘনা নদীর তীর থেকে রক্তাক্ত অবস্থায় যুবদল নেতাকে উদ্ধার করা হয়। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরণ করেন। ওই রাতেই ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুবদল নেতা শান্ত সরকার।

হত্যার ঘটনায় নিহতের ছোট ভাই মো. মামুন সরকার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৫–৬ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতা...

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন ৩ শর্তে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসে...

পাসপোর্ট সূচকে আরও দুই ধাপ পিছাল বাংলাদেশ

চলতি ২০২৬ সালের জানুয়ারিতে হেনলি পাসপোর্ট ইনডেক্স...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

পলিথিনের ব্যবহার বন্ধে জরুরি জনসচেতনতা: পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা