ছবি: সংগৃহীত
রাজনীতি

মুন্সীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সহযোগী সংগঠনের মিছিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদীখানে পুলিশের উপস্থিতিতেই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ-এর সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় এই মিছিল বের করে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ–সমর্থিত নেতাকর্মীরা।

মিছিলটির নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু।

স্থানীয় সূত্র জানায়, এই মিছিলটিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতারা অংশ নেন। তবে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমের মধ্যেই পুলিশের সামনে জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে প্রকাশ্য মিছিল দেখে সাধারণ মানুষসহ স্থানীয় রাজনৈতিক মহল হতবাক হয়ে পড়ে। মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পুলিশের গাড়িকেও মিছিলের সঙ্গে চলতে দেখা যায়, যা ঘটনাটিকে আরও বিতর্কিত করেছে।

শেখ হাসিনার মৃত্যুদণ্ড–সংক্রান্ত রায় ঘোষণার পরদিন সকালেই আকস্মিক এই মিছিল বের হয়।

সিরাজদীখান থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মিছিলটি চলাকালীন সময়ে ডিউটিরত পুলিশের একটি টহলগাড়ি যাচ্ছিল, তবে আমাদের অফিসার বুঝে ওঠার আগেই তারা দ্রুতগতিতে পালিয়ে যায়।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা