সংগৃহীত
রাজনীতি

রিজভী-মির্জা আব্বাসসহ নাশকতা মামলায় অব্যাহতি পেলেন ১৬৭ জন

সান নিউজ অনলাইন

রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা নাশকতা মামলায় আদালত দায়মুক্তি দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৬৭ নেতাকর্মীকে।

সোমবার (১৩ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেয়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহি উদ্দিন চৌধুরী বলেন, 'এই মামলায় তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে বলা হয়, অভিযোগের কোনও সত্যতা মেলেনি। চূড়ান্ত প্রতিবেদনেই আসামিদের অব্যাহতির সুপারিশ করা হয়।' তিনি বলেন, 'ফ্যাসিস্ট সরকারের করা এই মিথ্যা মামলায় দেরিতে হলেও আইনের আশ্রয়ে আমরা সুবিচার পেয়েছি।'

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ নভেম্বর রাজধানীর ফকিরাপুল থেকে বিএনপি নেত্রী আফরোজা আব্বাসের নেতৃত্বে একটি মিছিল নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসে। একইভাবে নবী উল্লাহ নবী, কফিল উদ্দিন এবং পরে মির্জা আব্বাসের নেতৃত্বে আরও তিনটি মিছিল ওই এলাকায় জমায়েত হয়।

অভিযোগে বলা হয়, তারা ভিআইপি রোড অবরোধ করে যান চলাচলে বিঘ্ন ঘটায় এবং পুলিশের অনুরোধে কর্ণপাত না করে উত্তেজনা সৃষ্টি করে। পরে বিএনপি অফিস থেকে বের হয়ে লাঠিসোঁটা নিয়ে তারা পুলিশের গাড়ি ও অন্যান্য যানবাহনে আগুন ধরিয়ে দেয়, ভাঙচুর চালায় এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

অব্যাহতি দেওয়া অন্য নেতাদের মধ্যে রয়েছেন—মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কফিল উদ্দিন, যুগ্ম মহাসচিব হাবিবুর রশিদ হাবিব, নির্বাহী সদস্য নিপুণ রায়, মিডিয়া উইংয়ের শামসুদ্দিন দিদার, যুবদল সভাপতি রফিকুল ইসলাম মনজু, ছাত্রদল দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন প্রমুখ।

তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগের সত্যতা না পেয়ে সম্প্রতি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের দায়মুক্তির আদেশ দেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা