সংগৃহীত
রাজনীতি

সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ 

সান নিউজ অনলাইন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ঘুমের ওষুধ খেয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন সুরকার প্রিন্স মাহমুদ।

রোববার (১২ অক্টোবর) দুপুরে এক ফেসবুক পোস্টে প্রিন্স মাহমুদ এই মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

সুরকার প্রিন্স মাহমুদ তার ফেসবুক পোস্টে লেখেন, স্নেহের সারজিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে। পারস্পরিক সম্পর্ক অবনতি মানসিক চাপ উদ্বেগ, অনিদ্রা অস্থিরতার কারণে সৃষ্ট বিষণ্ণতায় আর আবেগজনিত জটিলতায় ভুগছ বলে ধারণা করছি। ডাক্তারের পরামর্শমত রিভোট্রিল ২ এম জি বা লেক্সোটানিল খেয়ে দেখতে পারো।

ধারণা করা হচ্ছে, সম্প্রতি পঞ্চগড়ে এক রাজনৈতিক অনুষ্ঠানে সারজিস আলমের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়াতেই প্রিন্স মাহমুদ এ মন্তব্য করেছেন। ওই অনুষ্ঠানে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষিপ্ত হয় সারজিস। তখন তিনি বলেন, ‘রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব, তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।’ তার এই বক্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

সংগীতাঙ্গনের এই মন্তব্যে অনেকে একমত হলেও, কেউ কেউ এটিকে ব্যক্তিগত আক্রমণ বলে সমালোচনা করেছেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা