সারাদেশ

ঘুমের ওষুধ খাইয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি খুলনা: খুলনায় ঘুমের ওষুধ খাইয়ে ১২ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সঞ্জয় শীল (৫০) নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার (০১ নভেম্বর) থানায় মামলা (নম্বর-১) দায়ের হয়েছে। এর আগে শনিবার (৩১ অক্টোবর) বিকেলে জেলার বটিয়াঘাটা উপজেলার সুখদাড়া এলাকায় ওই ছাত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে।

সোমবার (০২ নভেম্বর) সকালে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ছাত্রীর মা বাদী হয়ে রোববার ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসক সঞ্জয় শীল পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের অভিযান চলছে।

মামলার বিবরণে বলা হয়েছে, উপজেলার গঙ্গারামপুর এলাকার মৃত. বিনোদ শীলের ছেলে হোমিও চিকিৎসক সঞ্জয় শীলের কাছে মাঝেমধ্যে ওই ছাত্রী ও তার মা চিকিৎসা নিতে যেতেন। চিকিৎসকও মাঝে-মধ্যে চিকিৎসা দিতে ওই ছাত্রীদের বাড়িতে আসতেন। শনিবার ছাত্রীর বাড়িতে ঢুকে তার মাকে ডাকাডাকি করে না পেয়ে ছাত্রী সাড়া দিলে চিকিৎসক ঘরে প্রবেশ করে তার শারীরিক খোঁজখবর নিয়ে ঘুমের ওষুধ খাওয়ায়ে দেন। এক পর্যায়ে ছাত্রী অচেতন হয়ে পড়লে চিকিৎসক তাকে ধর্ষণ করে। পরবর্তীতে ছাত্রীর জ্ঞান ফিরলে তার চিৎকারে পথচারীরা এগিয়ে এলে চিকিৎসক দৌঁড়ে পালিয়ে যান।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা