সারাদেশ

পাবনায় পুলিশের বিরুদ্ধে বাড়িঘর ভাংচুরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় ওমর আলী (৬০) নামে এক ব্যক্তির বসতবাড়ি ভাঙচুর ও তার মুরগির খামারে অগ্নি সংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১ নভেম্বর) উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের রূপসী গ্রামে এ ঘটনা ঘটে। একই গ্রামের বাসিন্দা পুলিশের এ এস আই শাহ আলম জায়গা দখলকে কেন্দ্র করে প্রতিবেশীর বাড়িঘরে হামলা ও ভাঙচুর করেন। শাহ আলম বর্তমানে র‌্যাব-১৩ রংপুর অঞ্চলে কর্মরত।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শাহ আলম ছুটিতে বাড়ি এসে প্রতিবেশি ওমর আলীর বাড়ির সামনে থাকা বাঁশের চটা ভেঙে জায়গা দখলের চেষ্টা করে। ওমর আলী বাধা দিলে শাহ আলম ও শাহাদত হোসেনের নেতৃত্বে ১০/১২জন ধারালো অস্ত্র দিয়ে ওমর আলীর বাড়িতে হামলা চালিয়ে ফ্রিজ,আলমারী ভাঙচুর করে এবং মুরগির খামারে অগ্নি সংযোগ করে। পরে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আসেন। এসময় ওমরের বাড়ির কয়েকজন নারীসহ উভয় পক্ষের সাতজন আহত হন।

এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে পুলিশের এএসআই শাহ আলম বলেন, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মিথ্যা। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত।কোন মতেই আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে।

ভাঙ্গুড়া থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ভাংচুরের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় শাহাদত হোসেন নামের এক ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা