সারাদেশ

‘প্রয়োজনে ভবদহ অঞ্চলের মানুষ সব ধরনের ভোট বর্জন করবে’


নিজস্ব প্রতিনিধি, যশোর: দ্রুত যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধান না হলে সব ধরনের ভোট বর্জনের ঘোষণা দেয়া হয়েছে। রোববার (০১.১১.২০) জেলা প্রশাসকের কার্যালয়ে শত শত বানভাসী মানুষের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেয়া হয়।


বলা হয়, বছরের পর বছর এই অঞ্চলের কয়েক লাখ মানুষ জলাবদ্ধতার মধ্যে বসবাস করছেন। কিন্তু সরকার এই সমস্যা সমাধানের নামে কোটি কোটি টাকা ব্যয় করলেও বাস্তবে তা কোন কাজে আসছে না। মূলত দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাত করতে এই সমস্যা জিয়ে রেখেছেন এক শ্রেণির রাজনীতিবিদরা। তাই সমস্যা সমাধান না হলে এই রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা ভোট বর্জন করবেন।


ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে একই দাবিতে স্মারকলিপি দেয়া হয়।


এই কর্মসূচি থেকে ভবদহ অঞ্চলে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য দ্রুত টিআরএম চালু, আমডাঙ্গা খাল সংস্কার, হরি, শ্রী, টেকা ও মুক্তেশ্বরী নদীর সাথে ভৈরবের সংযোগ, ২১ ও ৯ ভেন্টের মাঝ দিয়ে সরাসরি নদী সংযোগের দাবি জানানো হয়। এছাড়া এই অঞ্চলের সব নদী ও খালে থাকা পাটা-বাঁধ অপসারণের দাবি জানানো হয়।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে এই কর্মসূচি শেষে যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়।
এসময় জেলা প্রশাসক অবস্থান কর্মসূচিতে অংশ নিতে আসা বানবাসীদের সমস্যার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেয়ার আশ্বাস দেন।


এর আগে অবস্থান কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, গত তিন মাস ধরে তাদের অঞ্চলে জলাবদ্ধতার সমস্যা চলছে। এরই মধ্যে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলের ক্ষেত, মাছের ঘের। পানি উঠে এসেছে ঘর-বাড়িতে। এ অবস্থায় চরম দুর্ভোগে রয়েছেন ওই এলাকার কয়েক লাখ মানুষ।


সমাবেশে আরো বলা হয়, এই অবস্থা চলতে থাকলে এই অঞ্চলের মানুষ নিঃস্ব হয়ে যাবে। সেক্ষেত্রে করোনাকে উপেক্ষা করেই তাদের পথে থাকতে হবে। আর প্রয়োজন হলে তারা আগামীতে সব ধরনের ভোট বর্জন করতে বাধ্য হবেন।


আয়োজক সংগঠনটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, সদস্য সচিব অধ্যাপক চৈতন্য পাল, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ, শেখর চন্দ্র বিশ্বাস, ইলিয়াস হোসেন, সুকৃতি রায়, শিরিন সুলতানা সোহেলী, কার্তিক বকশী প্রমুখ।

সান নিউজ/ডিএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা