সারাদেশ

রিটে পক্ষভুক্ত হতে রায়হানের মার আবেদন


নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় বিচারিক তদন্তের জন্য দায়েরকৃত রিটে পক্ষভুক্ত হতে উচ্চ আদালতে আবেদন জানিয়েছেন রায়হানের মা সালমা বেগম।

রোববার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়ররুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই আবেদন জানিয়েছেন তিনি। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সালমা বেগম আমাদের রিটে পক্ষভুক্তি চেয়ে আবেদন জানিয়েছেন। সোমবার এ ব্যাপারে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

সিলেটে পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যুর আগে সমালোচিত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেনের নেতৃত্বে তার উপর নির্যাতন চালানোর অভিযোগ ওঠে। এ বিষয়ে প্রকাশিত সংবাদ সংযুক্ত করে হাইকোর্টে এ রিট দায়ের করা হয়েছিল। রিটে রায়হানের মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও অভিযুক্ত এসআই আকবরকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশনা চাওয়া হয়েছিল।

গত ১০ অক্টোবর রাতে রায়হানকে বন্দরবাজার ফাঁড়িতে ধরে নিয়ে ১০ হাজার টাকা ঘুষ দাবি করে কয়েকজন পুলিশ সদস্য। ১১ অক্টোবর সকালে টাকা নিয়ে তার পরিবারের সদস্যরা থানায় গিয়ে জানতে পারেন, অসুস্থ হওয়ায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে গিয়ে তারা রায়হানের লাশ দেখেন। পুলিশ শুরুতে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু বলে চালিয়ে দিতে চাইলেও তার স্ত্রী তান্নি পুলিশ হেফাজতে মৃত্যু আইনে মামলা দায়ের করেন। মামলায় কয়েকজন অভিযুক্ত গ্রেপ্তার হলেও প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির তৎকালীন ইনচার্জ, পুলিশের বহিস্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া এখনো পলাতক।

এই মৃত্যুকে ঘিরে প্রতিবাদে উত্তাল সিলেট মহানগরী।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা