সারাদেশ

সমাজ উন্নয়নে যুবকরাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে : রবি

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : ‘মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা, সনদ পত্র বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০১ নভেম্বর) সকাল ১০টায় যুব ভবনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘দেশের বিভিন্ন অঙ্গণসহ সমাজ উন্নয়নে যুবকরাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জননেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তর’র যুব ভবন উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে সাতক্ষীরা থেকে হাজার হাজার যুবকরা প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হয়েছে। আমরা অতি অল্প সময়ে সব ভুলে যাই। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দেশে যে ব্যাপক উন্নয়ন করেছে সেটা সকলের সামনে তুলে ধরতে হবে যুবকদের। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করেছেন জননেত্রী শেখ হাসিনা।

মহান আল্লাহর রহমতে করোনাকালীন সময়েও বাংলাদেশের অর্থনীতি আজ ভাল অবস্থানে রয়েছে সেটা সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায়। আগের সাতক্ষীরা আর আজকের সাতক্ষীরার মধ্যে অনেক পার্থক্য। মহামারী করোনা ভাইরাস আমাদের শিক্ষা দিয়েছে তা আমরা গ্রহণ করিনি। করোনার শিক্ষা গ্রহণ করলে মানুষ কোন অপকর্ম করতো না’।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), সাতক্ষীরা সরকারি কলেজের প্রিন্সিপ্যাল প্রফেসর এস.এম আফজাল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক আশীষ কুমার মন্ডল প্রমুখ। প্রশিক্ষাণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জাহিদা জাহান মৌ ও শেখ কাইয়ুম।


এ সময় জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার কো-অর্ডিনেটর আশুতোষ কুমার বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, মাদক নিরাময় কেন্দ্র আদর এর পরিচালক কাজী আকতার হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক খন্দকার আনিছুর রহমান তাজু, নব-দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক জেলার শ্রেষ্ঠ সংগঠন পুরস্কার প্রাপ্ত মো. বজলুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের আবুল কালাম, ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দন হিমেল, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার কর্মকর্তা ও যুব উন্নয়ন সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধি এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ অনুষ্ঠানে ইলেকট্রন্ক্সি, ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়ারিং, রিফ্রিজারেশন এন্ড এয়ারকান্ডিশনিং, মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন, কম্পিউটার বেসিক এন্ড আইসিটি, পোশাক তৈরী বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস।

সান নিউজ/এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা