সংগৃহীত
রাজনীতি

পাবনা-২ আসনে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা

পাবনা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-২ (সুজানগর–বেড়া) আসনের প্রার্থী হিসেবে অধ্যাপক কে. এম. হেসাব উদ্দিনের নাম চূড়ান্ত ভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে পাবনা দারুল আমান ট্রাস্টের আলহাজ আছির উদ্দিন সরদার অডিটোরিয়ামে প্রার্থী ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

পাবনা-২ (সুজানগর–বেড়া) আসনে ঘোষিত সংসদ সদস্য প্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রশিবির নেতা অধ্যাপক কে. এম. হেসাব উদ্দিন। তিনি বর্তমানে সুজানগর উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের মতামত নেওয়া হয়েছে। এরপর দলটির স্থানীয় নেতাদের মতামত ও কেন্দ্রীয় সংগঠনের পরামর্শে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, নায়েবে আমির মাওলানা ইকবাল হোসাইন ও মাওলানা জহুরুল ইসলাম, সেক্রেটারি আব্দুল গাফফার খানসহ জেলা ও সুজানগর উপজেলার তৃণমূল পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা