সান নিউজ
রাজনীতি

বিএনপি সরকার গঠিত হলে সারা দেশে প্রান্তিক স্বাস্থ্যকেন্দ্র হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

ঝালকাঠি প্রতিনিধি

বিএনপি সরকার গঠনের পর দেশের প্রতিটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আধুনিক প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে। স্থানীয়রা ‘ন্যাশনাল হেলথ কার্ড’-এর মাধ্যমে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা পাবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিশ্ব ব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ড. হায়দার বলেন, স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে শিশুদের পুষ্টি পরামর্শ, বয়স্কদের রোগ নির্ণয় এবং চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে। “প্রতিটি শিশুকে মানসম্মত শিক্ষা এবং প্রতিটি নাগরিককে স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বিএনপির অঙ্গীকার। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত হবে, কেউ অবহেলিত থাকবে না।”

ড. জিয়াউদ্দিন হায়দার আরো বলেন, বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ নীলনকশা। স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, অর্থনীতি ও সুশাসন—সবক্ষেত্রেই বাস্তবভিত্তিক পরিকল্পনা এখানে তুলে ধরা হয়েছে। “জনগণই রাষ্ট্রের মালিক—এই বিশ্বাস থেকেই বিএনপির ৩১ দফা প্রণয়ন করা হয়েছে। জনগণের ভোট ও মতের ভিত্তিতেই ভবিষ্যতের বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে।”

সভায় বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র, ঝালকাঠি জেলা শাখা।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা