সংগৃহীত
জাতীয়
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা

সুষ্ঠু নির্বাচন চাইলে সাংবাদিকদের সাহায্য নিতেই হবে

সান নিউজ অনলাইন

আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে চাইলে নির্বাচন কমিশনকে (ইসি) অবশ্যই সাংবাদিকদের সহযোগিতা নিতে হবে বলে মন্তব্য করেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে নির্বাচনী সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গণমাধ্যমের জন্য ইসির বিধিমালার বিভিন্ন দিক নিয়ে অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচন চাইলে কমিশনকে সাংবাদিকদের সাহায্য নিতেই হবে। আগামী নির্বাচন সরকার যেমন চাইছে, নির্বাচন কমিশনও তেমন চাইছে। তাই ইসির উচিত হবে সাংবাদিকদের সঙ্গে বসা। একই সাথে তিনি বলেন ভোটকেন্দ্র ও ভোটকক্ষের পার্থক্য সবাইকে বুঝতে হবে। এটি ‘সরকারের বক্তব্য নয়, এটি আমার ব্যক্তিগত মতামত, সাংবাদিকদের প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নেওয়ার বিষয়টি পুনঃবিবেচনায় নেওয়া দরকার।’ বিগত কয়েকটি নির্বাচনে গণমাধ্যম তাদের ভূমিকা পালন করতে পারেনি। তাই, এবার তাদের সেটি পালন করতে দিতে হবে।

এম সাখাওয়াত হোসেন বলেন, ২০০৮ এর পরে বহু ভোটার ভোট দিতে পারেননি। অনেক তরুণ ভোট কীভাবে দিতে হবে সেটি জানেনই না। মেজোরিটি ভোটারদের বাদ দিয়ে একজন দেশ পরিচালনা করেছিলেন। এতে শুধু আওয়ামী লীগ নয়, দায় আছে দেশের সবার।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা