সংগৃহীত ছবি
রাজনীতি

ট্রাম্পকে অভিনন্দন জানালো জামায়াত 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী আমেরিকার জনগণ ডোনাল্ড জে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করায় অভিনন্দন জানিয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দলটির আমির ডা. শফিকুর রহমান আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে বলেন, “গত ৫ নভেম্বর আমেরিকার জনগণ ডোনাল্ড জে ট্রাম্পকে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় আমি দেশটির জনগণ ও তাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা প্রকাশ করছি তিনি আমেরিকার পাশাপাশি বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবেন। তিনি বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ বন্ধের যে ঘোষণা দিয়েছেন, বিশ্ববাসী তার বাস্তবায়ন দেখতে চায়। আমি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।”

আরও পড়ুন: চীনে গেলেন বিএনপির ৪ নেতা

বুধবার (৬ নভেম্বর ) নির্বাচনে বিজয়ী রিপাবলিকান পার্টির প্রার্থী এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৯৪টি ইলেক্টোরাল ভোট এবং ৭ কোটি ২৬ লাখ ৫২ হাজার ৮২৭টি সাধারণ ভোট। আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস পেয়েছেন ২২৩টি ইলেক্টোরাল ভোট এবং ৬ কোটি ৭৯ লাখ ৪১ হাজার ৮৮১টি সাধারণ ভোট।

এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৮ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয় বারের মতো দোর্দণ্ড প্রতাপে হোয়াইট হাউসের মসনদে ফিরলেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা