সংগৃহীত ছবি
রাজনীতি

চীনে গেলেন বিএনপির ৪ নেতা

নিজস্ব প্রতিবেদক: চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির ৪ সদস্যের একটি প্রতিনিধিদল দেশটিতে সফরে গেছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন এ তথ্য জানান।

আরও পড়ুন: পটুয়াখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তার ফেসবুক পোস্টে জানান, আলহামদুলিল্লাহ। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের পর চীনা কম্যুনিস্ট পার্টির আমন্ত্রণে সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংকের প্রতিনিধি দলের সমন্বয়ে পলিটিকাল পার্টিজ প্লাস প্রোগ্রামে ৪ সদস্যের প্রতিনিধিদল নিয়ে চীনের পথে রওনা হচ্ছি।

তিনি আরও লিখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আমাকে প্রতিনিধিদলের নেতা নির্বাচন করেছেন। তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চীনা কম্যুনিস্ট পার্টি সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংকের সকল প্রতিনিধিদলের হেড অব ডেলিগেশনস হিসেবে আমাকে মনোনীত করে বাংলাদেশকে এবং আমাদের দল বিএনপিকে সম্মানিত করায় চীনা কম্যুনিস্ট পার্টিকেও ধন্যবাদ। দোয়া করবেন যেনো দেশ ও দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা