সংগৃহীত ছবি
রাজনীতি

পিস্তলসহ বিএনপি নেতা আটক

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর ফরাজিকে বিদেশি পিস্তলসহ আটক করেছে যৌথবাহিনী।

আরও পড়ুন :

বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সুবিদখালী এলাকায় ওই নেতার নিজ বাসভবনে অভিযান চালায় যৌথবাহীনি। এ সময় তাঁর বাসার পৃথক দুটি কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জাহাঙ্গীর ফরাজী মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমন রাফিন নিশাত এসব তথ্য নিশ্চিত করেছেন।

ক্যাপ্টেন রিমন রাফিন বলেন, জব্দকৃত পিস্তল ও গোলাবারুদ আমেরিকার তৈরি। আটক ব্যক্তি ও অস্ত্র থানায় হস্তান্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহার রোধ এবং জাতীয় নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে অভিযান চালানো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা বজায় রাখতে এবং আগ্নেয়াস্ত্রের সঙ্গে জড়িত বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সেনা কর্মকর্তা আরও জানান, অস্ত্রটি কীভাবে ব্যবহার করা হয়েছিল তা নির্ধারণের জন্য তদন্ত চলছে এবং সেই অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা