সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

অহীন্দ্র চৌধুরী’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: কৃষ্ণা চট্টোপাধ্যায়’র জন্ম

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

মঙ্গলবার (৫ নভেম্বর) ২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ২ জামাদিউল আউয়াল ১৪৪৬ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: ইন্দিরা গান্ধী’র প্রয়াণ

ঘটনাবলী

১৫৫৬ - পানিপথের দ্বিতীয় যুদ্ধে মোগল সম্রাট আকবরের বাহিনীর হাতে হেমু পরাস্ত হন।

১৭৯৫ - বাংলা নাটকের প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয় ‘ক্যালকাটা গেজেট’ পত্রিকায়।

১৯১১ - ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ত্রিপোলি দখল করে নেয়।

১৯৪৫ - কলাম্বিয়া জাতিসংঘে যোগদান করে।

১৯৭৫ - অবৈধভাবে ক্ষমতা দখলকারী প্রেসিডেন্ট খন্দকার মোশতাক সেনাবাহিনীর হাতে পদচ্যুত হন।

১৯৯৩ - ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম ন্যাটোর বিকল্প ইউরোপীয় বাহিনী ইউরো কর্পস গঠন করে।

১৯৯৬ - পাকিস্তানের প্রেসিডেন্ট ফারুক আহমেদ খান লেঘারি বেনজির ভুট্টোর সরকারকে বরখাস্ত করেন এবং পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেন।

২০০২ - যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট বুশের রিপাবলিকান পার্টি বিজয় লাভ করে।

২০২০ - নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করেন জেসিন্ডা আরর্ডান।

আরও পড়ুন: সুধীন্দ্রনাথ দত্ত’র জন্ম

জন্ম

১২৭১ - মাহমুদ ঘাযান, মঙ্গোল শাসক।

১৮৫৪ - পল সাবায়টিয়ার, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ।

১৮৭০ - চিত্তরঞ্জন দাশ, বাঙালি আইনজীবী এবং রাজনীতিবিদ।

১৮৮৫ - উইল ডুরান্ট, আমেরিকান ইতিহাসবিদ, দার্শনিক ও লেখক।

১৮৮৭ - বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়, স্বদেশী আন্দোলনের প্রথম যুগের রাজনৈতিক ব্যক্তিত্ব ও বৃটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নেতা ও বিপ্লবী।

১৮৮৮ - লোকগীতি সংগ্রাহক ও কবি আশুতোষ চৌধুরী।

১৮৯২ - জে বি এস হ্যালডেন, বৃটিশ-ভারতীয় বিজ্ঞানী।

১৮৯৩ - প্রতিমা ঠাকুর, ঠাকুর পরিবারের লেখক, কবি, চিত্রশিল্পী ও নৃত্যবিশারদ।

১৯০১ - এডি পেন্টার, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।

১৯০৫ - ধীরাজ ভট্টাচার্য, বাংলা ও হিন্দি চলচ্চিত্রের প্রথম দিকের সফল অভিনেতা।

১৯১৮ - বিশিষ্ট বাঙালি কবি ও সাহিত্যিকে বাণী রায়।

১৯২০ - ডগলাস নর্থ, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।

১৯৩৬ - উভে জেলার, প্রখ্যাত জার্মান ফুটবলার।

১৯৪৮ - উইলিয়াম ড্যানিয়েল ফিলিপ্স, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও অধ্যাপক।

১৯৫৪ - জেফ্রি স্যাক্স, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ।

১৯৫৫ - ভারতের সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক করণ থাপার।

১৯৫৯ - ব্রায়ান এডামস, কানাডীয় গায়ক, গিটারবাদক ও গীতিকার।

১৯৬৪ - আবেদি পেলে, ঘানার প্রখ্যাত ফুটবলার।

১৯৭৪ - অ্যাঞ্জেলা নাথালিয়া গসসোও, জার্মান গায়ক ও গীতিকার।

১৯৭৯ - ডেভিড সুয়ায, হন্ডুরাসের ফুটবলার।

১৯৮৩ - মাইক হাঙ্কে, জার্মান ফুটবলার।

১৯৮৮ - বিরাট কোহলি, ভারতীয় ক্রিকেটার।

আরও পড়ুন: অরুণ মিত্রে’র জন্ম

মৃত্যু

১৩৭০ - ক্যাসিমির তৃতীয় গ্রেট, পোলিশ রাজা।

১৮৭৯ - জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, স্কটল্যান্ডীয় গাণিতিক পদার্থবিজ্ঞানী।

১৯১৫ - ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা স্যার ফিরোজ শাহ মেহতা।

১৯৩০ - খিস্টিয়ান ইজক্মান, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ চিকিৎসক ও রোগবিদ্যাবিৎ।

১৯৪৪ - আলেক্সিস কাররেল, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি সার্জন ও জীববিজ্ঞানী।

১৯৫৫ - মরিস উট্রিল উটরিল, ফরাসি চিত্রশিল্পী।

১৯৬০ - কোটনা ম্যাক সেনেট, কানাডিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৭৪ - অহীন্দ্র চৌধুরী, বাঙালি অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব।

অহীন্দ্র চৌধুরী (৬ই আগস্ট, ১৮৯৫ - ৫ই নভেম্বর, ১৯৭৪) একজন ভারতীয় অভিনেতা, পরিচালক, মঞ্চনাটকশিল্পী[১][২] এবং বায়স্কোপ নাটক ভিত্তিক কলকাতা কেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান ফটো প্লে সিন্ডিকেট এর সহ-প্রতিষ্ঠাতা। ১৯৫৮ সালে সংগীত নাটক অকাদেমি পুরস্কার বিজয়ী। চলচ্চিত্রজগতে তার অবদানের জন্য ১৯৬৩ সালে ভারত সরকার, ভারতের চতুর্থ বেসামরিক পদক পদ্মশ্রী তাকে প্রদান করেন।

১৯৭৫ - এডওয়ার্ড লাউরি টাটম, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট ও অধ্যাপক।

১৯৮২ - ফরাসি চলচ্চিত্রকার জাক তাতি।

১৯৯৫ - ইসরাইলের প্রধানমন্ত্রী আইজাক রবিন।

২০০৬ - ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আল দুজাইল ট্রায়ালে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।

২০০৭ - নিল্স লিয়েডহল্ম, সুইডিশ ফুটবলার ও ম্যানেজার।

২০১১ - ভূপেন হাজারিকা, স্বনামধন্য ভারতীয় কন্ঠশিল্পী।

২০১২ - যাত্রাসম্রাট শান্তিগোপাল পাল, কিংবদন্তি বাঙালি যাত্রাশিল্পী।

২০২১ - ‘দুঃখের রানী’ হিসেবে পরিচিত ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মারিলিয়া মেন্ডনকা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

প্রাকৃতিক দুর্যোগে সরকারের পদক্ষেপ

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যা, ভূমিধস ও পা...

বদলে আরও ভয়ংকর ডেঙ্গু উপসর্গ

বর্ষা শেষ হওয়ার আগেই এবার প্রকোপ বেড়েছে ডেঙ্গু রোগ...

শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রকৃত ধর্মবিশ্বাসীরা কখনো...

সেবামূলক কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুর পৌরসভার উন্...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা