সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

সুধীন্দ্রনাথ দত্ত’র জন্ম

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: আলফ্রেদ নোবেল’র জন্ম

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

বুধবার (৩০ অক্টোবর) ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ রবিউস সানি ১৪৪৬ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান’র প্রয়াণ

ঘটনাবলী

১৮৬৪ - অস্ট্রিয়ার সম্রাট এবং প্রুশিয়া ও ডেনমার্কের রাজা দ্বয়ের মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৯১ - জাপানে প্রবল ভূমিকম্পে তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে।

১৯১৮ - হাঙ্গেরিতে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের সুচনা হয়।

১৯১৮ - প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক আত্মসমর্পণ করে।

১৯১৮ - অস্ট্রিয়া বিপ্লব সংগঠিত হয়।

১৯২০ - ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।

১৯২২ - ইতালিতে বেনিতা মুসোলিনি ফ্যাসিবাদী মন্ত্রিসভা গঠন করেন।

১৯৪৫ - ভারত জাতিসংঘের সদস্য পদ লাভ করে।

১৯৫২ - ঢাকায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৯৫৮ - স্যার অ্যাডমন্ড হিলারি দক্ষিণ মেরুতে পদার্পণ করেন।

১৯৭৩ - কেনিয়ায় হাতি শিকার ও হাতির দাঁতের ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করা হয়।

১৯৮২ - পর্তুগালে আট বছরের সামরিক শাসনের অবসান ঘটে।

১৯৮৩ - পূর্ব তুরস্কে ভূমিকম্পে ১২শ লোক মৃত্যু বরণ করে।

১৯৯১ - মার্কিন ও সোভিয়েত প্রেসিডেন্টদ্বয়ের উপস্থিতিতে মাদ্রিদে ইসরাইলি আরব ও ফিলিস্তিনিদের শান্তি সম্মেলন শুরু হয়।

১৯৯২ - পৃথিবী গোলাকার বলে গ্যালিলিও গ্যালিলির মতবাদ যে সত্য ছিল, তা রোমান ক্যাথলিক চার্চ স্বীকার করে নেয় ৩৬০ বছর পর।

২০১১ - দেশের প্রথম নারী মেয়র সেলিনা হায়াত আইভীর বিজয় লাভ করেন।

আরও পড়ুন: সুনীল গঙ্গোপাধ্যায়’ র প্রয়াণ

জন্ম

১৭৩৫ - জন অ্যাডামস, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি।

১৮৩৪ - স্যামুয়েল বোর্ন, ব্রিটিশ আলোকচিত্রশিল্পী।

১৮৫৩ - প্রমথনাথ মিত্র, ভারতে বিপ্লবী প্রতিষ্ঠান সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তি।

১৮৭৩ - হ্যারি ফস্টার, ইংরেজ প্রথম শ্রেণির ক্রিকেটার।

১৮৮৭ - সুকুমার রায়, বাঙালি লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক ও নাট্যকার।

১৮৯৫ - গারহার্ড ডোমাগ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রোগতত্ত্ববিদ ও জীবাণুবিদ।

১৮৯৫ - ডিকিনসন ডাব্লিউ রিচার্ডস, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও শারীরবিজ্ঞানী।

১৮৯৬ - রুথ গর্ডন, মার্কিন অভিনেত্রী, চিত্রনাট্যকার ও নাট্যকার।

১৯০০ - রাগনার গ্রানিট, নোবেল পুরস্কার বিজয়ীফিনিশ সুইডিশ শারীরবিজ্ঞানী।

১৯০১ - খান মোহাম্মদ মঈনউদ্দীন, বাংলাদেশী কবি ও সাহিত্যিক।

১৯০১ - সুধীন্দ্রনাথ দত্ত, বাংলা ভাষার অন্যতম প্রধান আধুনিক কবি।

সুধীন্দ্রনাথ দত্ত (৩০ অক্টোবর ১৯০১ - ২৫ জুন ১৯৬০) বাংলা ভাষার একজন প্রধান আধুনিক কবি। বিংশ শতকের ত্রিশ দশকের যে পাঁচ জন কবি বাংলা কবিতায় রবীন্দ্র প্রভাব কাটিয়ে আধুনিকতার সূচনা ঘটান তাদের মধ্যে সুধীন্দ্রনাথ অন্যতম। বুদ্ধদেব বসুর মতে, সুধীন্দ্রনাথ দত্ত ছিলেন একাধারে কবি ও বিদ্বান, স্রষ্টা ও মনস্বী। সংস্কৃত ও বাংলা সাহিত্যে, এবং একই সঙ্গে আবহমান পাশ্চাত্য সাহিত্যে তার মতো বিস্তীর্ণ ও যত্নলব্ধ জ্ঞান ভারত ভূমিতে বিরল ও বিস্ময়কর। তিনি পরিচয় সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি জীবনের এক পর্যায়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।

১৯০৮ - পিটার স্মিথ, ইংরেজ ক্রিকেটার।

১৯০৯ - হোমি জাহাঙ্গীর ভাবা,ভারতের প্রসিদ্ধ নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানী।

১৯২৬ - রফিকউদ্দিন আহমদ, তদানীন্তন পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনের অন্যতম শহীদ।

১৯২৮ - ড্যানিয়েল নাটান্স, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান মাইক্রো জীববিজ্ঞানী।

১৯৩৩ - দারা দোতিওয়ালা, ভারতীয় ক্রিকেট আম্পায়ার।

১৯৩৯ - লেল্যান্ড এইচ হার্টওয়েল, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী।

১৯৪১ - টেওডর ডব্লিউ. হানসচ, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৯৪৬ - বদিউল আলম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা ও বীর উত্তম।

১৯৬০ - দিয়েগো মারাদোনা, আর্জেন্টিনীয় ফুটবলার।

১৯৬২ - কোর্টনি ওয়ালশ, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ও কোচ।

১৯৬৩ - মাইক ভেলেটা, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৬৪ - হুমায়ূন কবীর ঢালী, বাংলাদেশী শিশু সাহিত্যিক।

১৯৬৬ - আবু মুসআব আল-যারকাউয়ি, জর্ডানীয় সন্ত্রাসবাদী।

১৯৭৪ - মাইক হেসন, নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচ।

১৯৭৭ - দিমিত্রি মাসকারেনহাস, ইংরেজ ক্রিকেটার।

১৯৮৭ - জুনায়েদ সিদ্দিকী, বাংলাদেশী ক্রিকেটার।

১৯৮৮ - জানেল প্যারিস, আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

১৯৯১ - শেন ডোরিচ, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

আরও পড়ুন: মান্না দে’র প্রয়াণ

মৃত্যু

১৫০১ - উজবেক কবি ও চিন্তানায়ক নাজিমুদ্দিন মির আলিশের নভোইয়।

১৬২৬ - ওয়লেব্ররড স্নেল, ডাচ জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ।

১৭৭৫ - তুর্কি সুলতান তৃতীয় ওসমান।

১৮৮৩ - দয়ানন্দ সরস্বতী, ভারতীয় হিন্দু ধর্মগুরু, সমাজ সংস্কারক এবং আর্য সমাজের প্রতিষ্ঠাতা।

১৮৯৩ - জন অ্যাবট, কানাডিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় প্রধানমন্ত্রী।

১৯১০ - অঁরি দ্যুনঁ, সুইস ব্যবসায়ী ও সমাজকর্মী।

১৯১৫ - জেরি হ্যাজলিট, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৩৬ - টেডি উইনিয়ার্ড, ইংরেজ ক্রিকেটার ও ব্রিটিশ সেনা কর্মকর্তা।

১৯৬১ - লুইজি ইনাউডি, ইতালিয় অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ইতালীয় প্রজাতন্ত্রের ২য় প্রেসিডেন্ট।

১৯৬৮ - কনরাড রিক্টার, মার্কিন ঔপন্যাসিক।

১৯৬৯ - ভিক রিচার্ডসন, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৭৪ - বেগম আখতার, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের স্বনামধন্য গায়িকা।

১৯৭৫ - গুস্টাফ লুটভিগ হের্ৎস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।

১৯৮৫ - ফজলে লোহানী, বাংলাদেশী সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব।

১৯৮৮ - তরুণ রায় (ধনঞ্জয় বৈরাগী), প্রখ্যাত বাঙালি নাট্য ব্যক্তিত্ব।

২০০৬ - ক্লিফোর্ড গার্টস, মার্কিন নৃবিজ্ঞানী।

২০১০ - হ্যারি মুলিসচ, ডাচ লেখক, কবি ও নাট্যকার।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে জোর করে পুকুর ভরাটের পাঁয়তারা, প্রাণনাশের হুমকির অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর কোর্টগাঁও এলাকায় প্রায় ২'শ বছরের পুকুরের সীমানা...

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল : নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭

নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারের জিরো পয়েন্টে নিষিদ্...

গজারিয়াতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে পাঁচ বছর বয়সি এ...

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে ১ হাজার অসহায় মানুষের চোখের লেন্সসহ ছ...

ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে কড়া নজরদারি। ভারতে...

সেবার মান বাড়াতে ‘সালাম-ধন্যবাদ’ ব্যবহারের নির্দেশনা

সরকারি অফিসে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে আরও ভদ্র, মানবিক ও সম্মানজনক আচরণ...

চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আফসানা আক্তার রাহি (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষা...

গজারিয়াতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে পাঁচ বছর বয়সি এ...

মুন্সীগঞ্জে নতুন কুঁড়িতে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা 

নতুন কুঁড়ি স্পোর্টস এর ঢাকা বিভাগের অঞ্চল প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী খেলো...

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নোয়াখালী জোন দেশের সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা