সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

এন্ড্রু কিশোর’র জন্ম

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

সোমবার (৪ নভেম্বর) ১৯ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ, ১ জামাদিউল আউয়াল ১৪৪৬ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: তাজউদ্দীন আহমদ’র প্রয়াণ

ঘটনাবলী :

১৯১৮ - সাম্রাজ্যবাদী অস্ট্রিয়া-হাঙ্গেরি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার এক সপ্তাহ বাকি থাকতে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

১৯৪৫ - জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা প্রতিষ্ঠিত হয়।

১৯৫৬ - সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আন্দোলন দমন করার জন্য সোভিয়েত সেনাবাহিনী হাঙ্গেরিতে প্রবেশ করে।

১৯৭২ - বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে প্রণীত হয়।

১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কুয়েত।

১৯৭৮ - শাহ সরকারের বিরুদ্ধে ইরানের মুসলিম জনগোষ্ঠির বিদ্রোহের মুখে শরীফ ইমামির সরকার পদত্যাগ করতে বাধ্য হয়।

১৯৯০ - ইরানি বিশিষ্ট গবেষক ডক্টর ফারার্মায অশুরি জাপানে প্রাকৃতিক কিছু বস্তুর মাঝে রশ্মি-বিরোধী গুণ-বৈশিষ্ট্য খুঁজে পেতে সক্ষম হয়েছিলেন।

১৯৯২ - ডেমোক্রেটিক পার্টির বিল ক্লিনটন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

২০০৮ - গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।

আরও পড়ুন: অরুণ মিত্রে’র জন্ম

জন্ম :

১৫৭৫ - গুইডো রেনি, ইতালীয় চিত্রশিল্পী।

১৬১৮ - আওরঙ্গজেব, মুঘল সম্রাট।

১৮১২ - প্রখ্যাত ভারতীয় বাঙালি সংস্কৃত পণ্ডিত তারানাথ তর্কবাচস্পতি।

১৮৮২ - কাজী ইমদাদুল হক, বাঙালি সাহিত্যিক।

১৮৯০ - ক্লাবুন্ড, জার্মান কবি ও লেখক।

১৮৯৭ - জানকী অম্মল, প্রখ্যাত ভারতীয় উদ্ভিদবিজ্ঞানী।

১৯০৮ - জোসেফ রটব্লাট, নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ-ইংরেজ পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৯১৬ - ওয়াল্টার ক্রঙ্কিটে, মার্কিন সাংবাদিক, কণ্ঠ অভিনেতা ও প্রযোজক।

১৯২৫ - ঋত্বিক ঘটক, বাঙালি চলচ্চিত্র নির্মাতা।

১৯২৯ - শকুন্তলা দেবী, মানব কম্পিউটার নামে পরিচিত ভারতীয় লেখক।

১৯৩৩ - চার্লস কুয়েন কাও, নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত হংকং-এর পদার্থবিদ ও প্রকৌশলী।

১৯৪৬ - লরা বুশ, মার্কিন শিক্ষাবিদ ও ৪৫ তম ফার্স্ট লেডি।

১৯৫০ - চার্লস ফ্রাইয়ের, মার্কিন লেখক।

১৯৫৫ - এন্ড্রু কিশোর, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।

এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ (মঞ্চনাম এন্ড্রু কিশোর হিসাবেই অধিক পরিচিত; ৪ নভেম্বর ১৯৫৫ - ৬ জুলাই ২০২০) ছিলেন একজন বাংলাদেশী গায়ক। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যে জন্য তিনি 'প্লেব্যাক সম্রাট' নামে পরিচিত। তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে "জীবনের গল্প আছে বাকি অল্প", "হায়রে মানুষ রঙ্গীন ফানুস", "ডাক দিয়াছেন দয়াল আমারে", "আমার সারা দেহ খেয়ো গো মাটি", "আমার বুকের মধ্যে খানে", "আমার বাবার মুখে প্রথম যেদিন", "ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা", "সবাই তো ভালোবাসা চায় ", "চাঁন্দের সাথে রাতের পিরিতি", "পদ্ম পাতার পানি নয়" ইত্যাদি।

১৯৭১ - তাবু, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৮৪ - আইলা ইউসুফ, নাইজেরিয়ান ফুটবল খেলোয়াড়।

১৯৮৫ - মারকেল জান্সেন, জার্মান ফুটবল খেলোয়াড়।

আরও পড়ুন: কৃষ্ণা চট্টোপাধ্যায়’র জন্ম

মৃত্যু :

১৬৬৫ - বিজয়পুরের সুলতান মুহাম্মদ আদিল শাহ।

১৭০২ - জন বেনবও, ইনি ছিলেন ইংরেজ এডমিরাল।

১৭৭১ - কবি ও সাংবাদিক জেমস মন্টোগোমারি।

১৮১৮ - ইংরেজ কবি উইলফেদ্ধড ওয়েন।

১৮৪৭ - ফেলিক্স মেন্ডেলসহ্ন, জার্মান পিয়ানোবাদক, সুরকার ও পথপ্রদর্শক।

১৮৯৩ - পিয়ের টিরারড, ফ্রান্সের সুইস ফরাসি প্রকৌশলী ও রাজনীতিবিদ ও ৫৪ তম প্রধানমন্ত্রী।

১৯১৮ - উইলফ্রেড ওয়েন, ইংরেজ সৈনিক ও কবি।

১৯২১ - জাপানের প্রধানমন্ত্রী হারা তাকাশি টোকিওতে আততায়ীর দ্বারা নিহত হন।

১৯২৪ - গাব্রিয়েল ফাউরে, ফরাসি পিয়ানোবাদক, সুরকার ও শিক্ষাবিদ।

১৯৪৯ - ইরানের প্রধানমান্ত্রী আবদুল হোসেন।

১৯৮২ - বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ভারতের খ্যাতনামা শিল্পপতি এবং দেশে ভারী শিল্প স্থাপনের সূচনাকারী।

১৯৯৫- ইসহাক রবিন চরমপন্থী এক ইসরাইলীর হাতে নিহত হন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইসরায়েলি জেনারেল, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

১৯৯৫ - আফগান কবি ও সাংবাদিক নাদিয়া আঞ্জুমান।

১৯৯৭ - রণেশ দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক।

১৯৯৯ - ম্যালকম মার্শাল, বার্বাডোসে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

২০১৪ - মো: আলী সিদ্দীকী বাংলাদেশি সঙ্গীত শিল্পী।

২০২১ - বিশিষ্ট ভারতীয় বাঙালি রাজনীতিক, কলকাতা পুরসভার সাবেক মেয়র সুব্রত মুখোপাধ্যায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা