সংগৃহীত ছবি
লাইফস্টাইল

ঘরে বসেই হেয়ার স্পা করার উপায়

লাইফস্টাইল ডেস্ক: চুলে ডিম দেওয়ার কথা শুনলে অনেকে নাম সিঁটকান কিন্তু আপনি জানেন কি-পশমের মতো নরম চুল পেতে ডিমই সেরা। ডিমের প্রোটিন চুলকে নরম ও সিল্কি করতে বেশ কার্যকর। এছাড়া চুল পড়া, স্ক্যাল্প শুষ্ক হয়ে যাওয়া, রুক্ষ চুলের সমস্যা দূর করতে পারে ডিম। এমনকি স্ট্রেট করা চুলের যত্নও নেওয়া যায় ডিম দিয়ে। তবে চুলে সরাসরি ডিম মাখলে আঁশটে গন্ধ আসবে। তাই ডিমের হেয়ার প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: ফুলকপির বড়া তৈরির রেসিপি

যেভাবে বানাবেন ডিমের হেয়ার প্যাক

১) চুলে ডিম মেখে মাথায় শাওয়ার ক্যাপ লাগিয়ে ২০-৩০ মিনিট বসে থাকুন। এরপর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল ধোয়ার সময় অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করবেন।

২) চুলের উজ্জ্বলতা বাড়াতে ডিম পানির সাথে গুলিয়ে ব্যবহার করুন। প্রথমে চুলে শ্যাম্পু করে নিন। তারপর ডিমের এই মিশ্রণ চুল ও স্ক্যাল্পে লাগিয়ে ম্যাসাজ করুন। ৮ ঘণ্টা রেখে সাধারণ পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি আপনার চুলকে মসৃণ করে তুলবে।

৩) চুলে সরাসরি ডিম মাখলে আঁশটে গন্ধ ছাড়ে। তাই ডিমের হেয়ার প্যাক বানিয়ে ব্যবহার করুন। এতে ডিমের গন্ধ হয়তো যাবে না, কিন্তু উপকারিতা দ্বিগুণ পাবেন।

আরও পড়ুন: বেগুন পোড়ানোর রেসিপি

৪) ডিমের কুসুম নিন এবং ১ কাপ টক দইয়ের সাথে ভালো করে মিক্স করুন। এবার এই হেয়ার প্যাক চুলে লাগিয়ে ২০ মিনিট রাখুন। প্রথমে পরিষ্কার পানিতে চুল ধুয়ে নিন। এরপর ডিমের আঁশটে গন্ধ দূর করতে শ্যাম্পু করে নিন।

৫) ডিমের কুসুমের সাথে অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন। এই হেয়ার প্যাক কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন। শ্যাম্পু করার পর চুল থেকে সমস্ত পানি নিংড়ে নিন আবার চাইলে মুছেও নিতে পারেন। এরপর এই হেয়ার প্যাক লাগান। ১০-১৫ মিনিট রেখে আবার ধুয়ে ফেলুন। এই হেয়ার প্যাক চুলকে নরম করে তুলবে।

৬) অতিরিক্ত শুষ্ক চুলে ডিম ও মধুর হেয়ার প্যাক ব্যবহার করুন। ডিমের কুসুম ও মধু একসাথে মিক্স করে চুলে লাগান। ঘণ্টা দুয়েক পর শ্যাম্পু করে নিন। এই হেয়ার প্যাক ফ্রিজি হেয়ারের সমস্যা দূর করে দেবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা