লাইফস্টাইল

ডাবের পানি খেলে কি হয়?

লাইফস্টাইল ডেস্ক: কাগজে-কলমে বর্ষা শেষ হলেও বৃষ্টি এখনও অব্যাহত আছে। এ সময়ে এসে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। মশাবাহিত এই রোগের বিপজ্জনক দিক হলো প্লাটিলেট বা অনুচক্রিকার সংখ্যা কমে যাওয়া। তাই প্লাটিলেট কমে গেলে এটি বাড়ানোর জন্য নানারকম উপায়ের দ্বারস্থ হতে হয়।

আরও পড়ুন: খেজুর খেলে যা হয়

কেউ পেঁপে পাতার রস খান, কেউ বা ডাব কিনে খায়। এই সুযোগে ডাবের দাম ২-৩ গুণ করে দেন অসাধু ব্যবসায়ীরা। আসলেই কি এমন কোনো বিশেষ পানীয় আছে যা খেলে প্লাটিলেট বাড়ে? অনেকের ধারণা ডাবের পানি খেলে প্লাটিলেটের সংখ্যা দ্রুত বাড়ে। সত্যিই কি তাই?

প্লাটিলেট বৃদ্ধির সঙ্গে ডাবের পানি পানের কোনো সম্পর্ক আছে কি? বিশেষজ্ঞরা এ ব্যাপারে ভ্রান্তি দূর করেছেন। তারা বলেছেন, কোনো নির্দিষ্ট খাবার বা পানীয় একাই প্লাটিলেট বাড়াতে পারে না বা ডেঙ্গুও সারাতে পারে না। তাদের মতে, শুধু ডেঙ্গু নয়, যেকোনো জ্বরেই শরীরে প্লাটিলেট কমে যায়। যে কারণে রোগী দুর্বলতা অনুভব করেন। জ্বর কমানোর সাথে সাথে প্লাটিলেটের সংখ্যা বাড়তে থাকে।

আরও পড়ুন: রসগোল্লা তৈরির রেসিপি

ডেঙ্গু রোগীর ডায়েটে ডাবের পানি বা পেঁপে পাতার রস অল্প পরিমাণে থাকলে তেমন কোনো ক্ষতি হয় না। তবে এ জাতীয় পানীয় অতিরিক্ত পান করলে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। তাই ডেঙ্গু বা অন্যান্য জ্বরে ডাবের পানি পান করতে পারেন। তবে তা প্লাটিলেট বাড়াবে এই আশা করে না খাওয়াই ভালো। বিশেষজ্ঞরা বলেন, ডাবের পানি পান করলে ডেঙ্গু সেরে যায় এ ধারণা থেকে বের হতে হবে।

ডেঙ্গু থেকে সেরে ওঠার জন্য চিকিৎসকের পরামর্শ মতো নিয়ম মেনে চলতে হবে। সে নির্দেশনা অনুযায়ী পথ্য বেছে নিতে হবে। খেতে হবে সুষম, সহজপাচ্য আহার ও পানীয়। ডাবের পানি বা যেকোনো খাবার বা পানীয় এই রোগ সারাতে পারবে না। সব ধরনের খাবার গ্রহণ করতে হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা