ছবি : সংগৃহিত
লাইফস্টাইল

ঈদের সাজ

লাইফস্টাইল ডেস্ক : উৎসবের দিনে হালকা কিংবা জমকালো সাজ তো থাকবেই। বিশেষ করে নিজেকে পছন্দের সাজে সাজাতে পছন্দ করেন তরুণীরা। তারা যেকোনো উৎসবেই সাজের উপলক্ষ খুঁজে বেড়ান।

আরও পড়ুন : বয়স বাড়িয়ে দেয় যেসব খাবার

ঈদের দিন শত কাজের ব্যস্ততা ও অতিথি আপ্যায়নের ভিড়েও নিজেকে একটুখানি পরিপাটি করে সাজিয়ে নিতে চান সবাই।

জেনে নিন উৎসবের দিনটিতে সাজ কেমন হতে পারে-

সকালের সাজ :

ঈদে নতুন পোশাক তো পরবেনই, তার সাথে মিলিয়েই সাজুন। গরম বেশি থাকলে হালকা মেকআপ বেছে নেওয়াই ভালো। আগের দিনই চুল শ্যাম্পু করে নেবেন। এতে ঈদের দিন ঝলমলে চুল পাওয়া সহজ হবে।

ঈদের দিন সকালে সাজ খুব ভারী যেন না হয়, সেদিকে খেয়াল রাখবেন। সকাল সকাল ভারী সাজ দেখতে কিম্ভুতকিমাকার লাগতে পারে। তাই সকালের স্নিগ্ধতার সাথে সামঞ্জস্য রেখে সাজুন।

আরও পড়ুন : আম দিয়ে রূপচর্চা

এর জন্য প্রথমে মুখ ধুয়ে নিন। এরপর সিরাম দিয়ে কিছুক্ষণ রেখে ময়েশ্চার ব্যবহার করুন। ফেস সেট হয়ে গেলে BB Cream ব্যবহার করতে পারেন। এতে হালকা মেকআপের লুক আসবে। ন্যাচারাল লুক ধরে রাখতে ফেস পাউডার ব্যবহার করতে পারেন।

পোশাকের সাথে মিলিয়ে চোখের পাতায় শ্যাডো দিতে পারেন। তবে তা হালকা রঙের হওয়া ভালো। সেই সাথে চোখে টানতে পারেন হালকা কাজল। ঠোটের লিপস্টিকের জন্য ন্যুড কালার বেশি মানানসই হবে। সকালে চুল খোলা না রেখে বেঁধে রাখলেই দেখতে ভালো লাগবে।

আরও পড়ুন : ওজন কমাতে যা করা যাবে না

দুপুরের সাজ :

দুপুরেও সকালের মতো ন্যাচারাল লুক ধরে রাখার চেষ্টা করুন। দিনে কড়া মেকআপ দেখতে ভালো লাগবে না। দুপুরে ভালো মানের বিবি অথবা সিসি ক্রিম ব্যবহার করতে পারেন। এটি ত্বকে ইনস্ট্যান্ট গ্লো এনে দেবে।

দুপুরের সময়টাতে গরম হলে আরামদায়ক কোনো চুল বাঁধার ধরন বেছে নিন। এ সময় চুল ছেড়ে রাখলে আরও বেশি গরম লাগতে পারে। পোশাক হিসেবে এ সময় শাড়ি বেছে নিতে পারেন অথবা আপনার জন্য স্বাচ্ছন্দ্যদায়ক কিছু।

আরও পড়ুন : এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখুন

রাতে জমকালো সাজ :

রাতের সাজটা জমকালো হতেই পারে। এ সময় আপনি মন ভরে সাজতে পারেন। বেছে নিতে পারেন গর্জিয়াস পোশাক। রাতের সাজে বেজকে বেশি ফোকাস করুন।

ফাউন্ডেশন, প্যানকেক কিংবা প্যানস্টিক দিয়ে বেজ করুন। মুখে কোনো দাগ থাকলে তা কনসিলার দিয়ে ঢেকে দিন। রাতে চোখের সাজটা গাঢ় করতে পারেন। এতে দেখতে অভিজাত লাগবে।

আরও পড়ুন : খিচুড়ি রান্নার রেসিপি

তবে চোখে আর ঠোঁটে একই সাথে গাঢ় রঙ ব্যবহার করবেন না। তাতে দেখতে অদ্ভুত দেখায়। চোখে গাঢ় সাজ হলে ঠোঁটে হালকা রঙের লিপস্টিক পরবেন। রাতের সাজে পরতে পারেন ভারী কোনো গহনা।

ঈদে সবাইকে নিয়ে আনন্দে থাকার চেষ্টা করুন। সাজলে মন ভালো থাকে। তাই নিজেকে ভালো রাখার জন্য হলেও ঈদের দিনটাতে সাজুন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

জুলাই যোদ্ধা তামিমেরসহ অর্ধশত বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দী গ...

নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

নওগাঁর নিয়ামতপুরে পৃথক স্থানে মাদকবিরোধী বিশেষ অভি...

মাদারীপুর হাসপাতালের আরএমওর অপসারণ দাবিতে বিক্ষোভ

মাদারীপুর সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক শ্...

নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে আমেরিকায় বলসোনারো

ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থি প্রার্থী ফ্লাভিও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা