ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ঘর থেকে মাংসের গন্ধ দূর করার উপায়

লাইফস্টাইল ডেস্ক : আসন্ন ঈদুল আযহায় মুসলিম ধর্মাবলম্বীরা সৃষ্টিকর্তার কাছে নিজেদের ত্যাগ স্বীকার করে গরু, ছাগল, মহিষসহ কোরবানি যোগ্য অন্যান্য পশু কোরবানি করবেন। কোরবানির পর ঘরে তুলবেন কাঁচা মাংস।

আরও পড়ুন : গরুর মাংস কতটুকু খাওয়া নিরাপদ

এ সময় প্যাকেট করে ফ্রিজে তুলতে তুলতে মাংসের গন্ধে ঘর ভরে যায়। এ গন্ধ সহজে দূর হয় না। তবে চেষ্টা করলে হবে না, তাও নয়।

জেনে নিন ঘর থেকে কাঁচা মাংসের গন্ধ দূর করার বিভিন্ন উপায়-

১. কাঁচা মাংসের গন্ধ দূর করতে সুগন্ধি ব্যবহার করতে পারেন। এয়ার ফ্রেশনারে কাজ না হলে বিভিন্ন মসলা দিয়ে গন্ধ দূর করা যায়। সেক্ষেত্রে দারুচিনি, চিনি ও মাখন ব্যবহার করা যায়। এই ৩ টি পণ্য একসাথে ব্লেন্ড করে বেক করলে কুকির মতো সুগন্ধ ছড়ায়। এতে গরু-ছাগলের কাঁচা মাংসের গন্ধ দূর হয়।

আরও পড়ুন : মাছের ডিম খাওয়ার উপকারিতা

২. গন্ধ দূর করার জন্য লবঙ্গ, লেবু ও কমলার খোসা দারুণ টোটকা। টোটকাটি তৈরির জন্য সসপ্যানে পানি নিয়ে কিছু লবঙ্গ ফুটিয়ে নিন। এরপর অল্প আঁচে ঘণ্টা খানেক লেবু ও কমলার খোসা পানিতে ফুটিয়ে নিতে হবে। এরপর সবগুলোর মিশ্রণে হালকা একটি সুগন্ধি তৈরি হবে, যা ঘরে থাকবে দীর্ঘক্ষণ।

৩. কফি ব্লেন্ড করেও ঘরের গন্ধ দূর করা যায়। এছাড়া সাদা ভিনেগার বা বেকিং সোডাও ঘর থেকে কাঁচা মাংসের গন্ধ দূর করতে পারে।

আরও পড়ুন : বর্ষায় যেসব খাবার এড়িয়ে চলবেন

৪. রান্নাঘর থেকে দুর্গন্ধ দূর করার জন্য এক্সহস্ট ফ্যান চালিয়ে রাখতে পারেন। সগন্ধীযুক্ত মোম জ্বালিয়েও গন্ধ দূর করতে পারেন।

৫. এয়ার ফ্রেশনার সোপ ঘরের দুর্গন্ধ দূর করার জন্য দারুণ সহায়ক। মাংস কাটার পর কাটিং বোর্ড ভিজিয়ে রাখলে গন্ধ চলে যায়।

আরও পড়ুন : ডাবের পানির ৫ উপকারিতা

মাংস কাটার পর শুধু যে ঘরে দুর্গন্ধ হয় তাই নয়, শরীরে বা হাতে গন্ধ থেকে যায়। এই গন্ধ দূর করতে হাতে কিছুক্ষণ টুথপেস্ট মেখে রেখে ঠাণ্ডা পানিতে হাত ধুয়ে ফেললে গন্ধ চলে যায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা