সংগৃহিত ছবি
অপরাধ

১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে ১৫ কেজি গাঁজাসহ জোবেদা বেগম, বিথি আক্তার ও মাহফুজা আক্তার নামে তিন নারীকে গ্রেফতার করা হয়েছে এবং গাঁজাগুলো প্যাকেট করে তারা দেহে বেঁধে ভোলার উদ্দেশ্যে কুমিল্লা থেকে আসেন।

আরও পড়ুন: ঢাকায় অভিযানে গ্রেফতার ২৪

শুক্রবার লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটের সদর উপজেলার মজুচৌধুরীরহাট লঞ্চঘাট থেকে ওই নারীদের গ্রেফতার করে নৌ-পুলিশ।

গ্রেফতারকৃত জোবেদা গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানাধীন গুয়াবাহার গ্রামের ইয়াদ আলীর স্ত্রী, বিথি কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কাইকার চর গ্রামের মো. সাগরের স্ত্রী ও মাহফুজা একই জেলার চান্দিনা থানাধীন ভোমরকান্দি দক্ষিণ পাড়া গ্রামের মো. জালাল হোসেনের স্ত্রী।

আরও পড়ুন: গাঁজাসহ গ্রেফতার ৫

নৌ-পুলিশ বলেন, বাসযোগে ওই তিন নারী কুমিল্লা থেলে মজুচৌধুরীরহাট আসে। তাদের লঞ্চযোগে ভোলায় যাওয়ার কথা ছিল। কিন্তু লঞ্চঘাটে তাদের গতিবিধি সন্দেহজনক ছিল। এসময় ঘাটে দায়িত্বপ্রাপ্ত নৌ-পুলিশের সদস্যরা তাদের গ্রেফতার করে। পরে একজন নারীকে দিয়ে তাদের দেহ তল্লাশি করা হয়। এতে তাদের দেহে বাঁধা ৩টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে ১৫ কেজি গাঁজা ছিল।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা