লাইফস্টাইল

খুশকি সমাধানের উপায়

লাইফস্টাইল ডেস্ক : শীত আসলেই খুশকির সমস্যা বেড়ে যায়। শীতে মাথার ত্বক ও চুল আর্দ্রতা হারায়। ফলে খুশকির সমস্যা বাড়ে ও স্ক্যাল্পে চুলকানিসহ চুল পড়ার সমস্যা দেখা দেয়।

আরও পড়ুন: ইউক্রেনে বরিস জনসন

বিশেষজ্ঞদের মতে, ম্যালাসেজিয়া নামক একটি ফাঙ্গাস-ই মূলত খুশকির কারণ।

এছাড়া স্ক্যাল্পে কোনো গুরুতর সমস্যার কারণেও খুশকি হতে পারে। আবার একজনের চিরুনি অন্যজন শেয়ার করার মাধ্যমেও এটি ছড়াতে পারে। নিয়মিত যারা চুল পরিষ্কার রাখেন না, তাদের মাথার ত্বকে ঘাম জমার কারণে ফাঙ্গাল ইনফেকশন হয়।

আরও পড়ুন: বিশ্বজুড়ে মৃত্যু কমেছে

অনেকে সারাবছরই খুশকির সমস্যায় ভোগেন। এর কারণ হতে পারে চুলের প্রতি অযত্ন ও অবহেলা। নিয়মিত শ্যাম্পু করে চুল পরিষ্কার না রাখলে খুশকি বাড়ে। স্ক্যাল্প শুষ্ক থাকলে খুশকি হতে পারে। তাই স্ক্যাল্পে ও শরীরের অন্যান্য অংশে আর্দ্রতা বজায় রাখার চেষ্টা করুন।

খুশকি দূর করার উপায়-

(১) নারকেল তেল : নারকেল তেল খুশকির প্রকোপ কমাতে খুবই কার্যকরী। এ ছাড়া চুলে গোড়া ময়েশ্চারাইজ করে খুশকি এবং স্ক্যাল্প ইনফেকশনের সম্ভাবনাও অনেক কমিয়ে দেয়। সপ্তাহে দু’বার চুলের গোড়ায় নারকেল তেলের মালিশ করলে দ্রুত উপকার পাওয়া যায়।

আরও পড়ুন: ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন

(২) পেঁয়াজের রস: দুটো পেঁয়াজ ভাল করে বেটে এক মগ জলে মিশিয়ে নিয়ে মাথায় এই রস ভাল করে লাগিয়ে মালিশ করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এ ভাবে সপ্তাহে দু’বার পেঁয়াজের রস মাথায় মাখলে খুশকির সমস্যায় দ্রুত উপকার পাওয়া যাবে।

(৩) টকদই : খুশকি দূর করতে টকদই মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে ভাল করে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন: সংসার মানেই খুনসুটি

(৪) লেবুর রস : দুই টেবিল-চামচ লেবুর রস অল্প জলের সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন। ২-৫ মিনিট ম্যাসাজ করার পর চুল ধুয়ে নিন। সপ্তাহে দু’বার এইভাবে চুলে লেবু ব্যবহার করুন।

(৫) রিঠা : চুলের সৌন্দর্য বাড়াতে রিঠার জুরি মেলা ভার। খুশকির সমস্যার সমাধানেও এটি বেশ কার্যকর। রিঠা পাউডার বা রিঠা সিদ্ধ জল চুলের ত্বকে লাগিয়ে ঘণ্টা খানেক রেখে ভালমতো ধুয়ে ফেলুন। এ ভাবে সপ্তাহে দু’বার রিঠা মাথায় মাখলে খুশকির সমস্যায় দ্রুত উপকার পাবেন।

(৬) মেথি: মেথি সারারাত জলে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে নিয়ে ভাল করে বেটে নিন। ছেঁকে নেয়া জল ফেলে দেবেন না। এবার বেটে নেয়া মেথি চুলের গোঁড়ায় মাথার ত্বকে ভাল করে লাগিয়ে নিন। ঘণ্টা খানেক রেখে চুল ভাল করে ধুয়ে ফেলুন। চুল ধোয়ার পর মেথি ভিজিয়ে রাখা জল দিয়ে আরও একবার চুল ধুয়ে নিন। এ ভাবে সপ্তাহে দু’বার মেথি-মালিশ করুন।

আরও পড়ুন: তাপমাত্রা আরও বাড়তে পারে!

(৭) নিম : নিমে থাকে অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা ড্যানড্রফ দূর করে। এর অ্যান্টি ফাঙ্গাল উপাদানও স্ক্যাল্প ভালো রাখে। এজন্য কয়েকটি শুকনো নিম পাতা ভালো করে গুঁড়া করে নিন। এর সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে নিন। এই পেস্ট আপনার স্ক্যাল্পে ও চুলের গোড়ায় খুব ভালো করে লাগিয়ে ঘণ্টাখানেক রেখে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে অন্তত ১-২ দিন নিমের হেয়ার মাস্ক চুলে ব্যবহার করলেই খুশকি থেকে মিলবে মুক্তি।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা