সংগৃহীত ছবি
লাইফস্টাইল

বর্ষাকালে চুল পড়া বেড়ে যাওয়ার কারণ

লাইফস্টাইল ডেস্ক: বর্ষাকাল এলে চুল পড়া বেড়ে যায় এবং এসময় চুলের গোড়ায় খুশকি কিংবা ফাঙাল ইনফেকশনের মতো সমস্যাও বেশি দেখা দেয়। এর প্রধান কারণ হলো বৃষ্টির দিনের স্যাঁতস্যাঁতে পরিবেশ। তাই বর্ষাকালে চুলের যত্নে বিশেষ সচেতন হতে হবে।

আরও পড়ুন: ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার উপায়

বিশেজ্ঞরা বলছেন, বর্ষাকালে চারপাশে আর্দ্রতা বেশি থাকে। যে কারণে আমাদের স্ক্যাল্প তৈলাক্ত হয়ে যায়। এর ফলে ভেঙে যেতে পারে চুল। আবার এই আর্দ্রতার কারণেই চুলে খুশকি ও ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়। এছাড়া চুল পড়ার আছে আরও কিছু কারণ। তার মধ্যে একটি হলো পুষ্টির অভাব বা পাকস্থলির সমস্যা। আবার কিছু ভুল অভ্যাসও আপনার চুল পড়ার পরিমাণ বাড়িয়ে দিতে পারে।

বর্ষাকালে চুলে খুশকির সমস্যা বেড়ে যায় অনেকটাই। এসময় চুলকে খুশকি থেকে রক্ষা করার জন্য সচেতন হতে হবে আপনাকেই। চুলের গোড়ায় যেন ময়লা না জমে বা অপরিষ্কার না থাকে, সেদিকে খেয়াল রাখুন। এসময় ব্যাকটেরিয়ার সংক্রমণ বেড়ে যায়। তাই প্রতিদিন চুল পরিষ্কার পানিতে দিয়ে ধোয়া প্রয়োজন। সেইসঙ্গে চিরুনিও পরিষ্কার রাখতে হবে। দিনে দুইবার চুল আঁচড়াবেন। হেলমেট ব্যবহার করলে তার নিচে একটি সুতির রুমাল ব্যবহার করবেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা