ছবি : সংগৃহিত
লাইফস্টাইল

দুধ চা কি শরীরের জন্য ভালো?

লাইফস্টাইল ডেস্ক : প্রাচীনকাল থেকে চা বহুল প্রচলিত একটি পানীয়। আমরা সবাই কম বেশি চা পছন্দ করি। সকালে ঘুম থেকে উঠে বা বন্ধুদের সাথে আড্ডা গল্প কিংবা সন্ধ্যার নাস্তার সঙ্গে চা থাকবেই।

আরও পড়ুন : দুধ উপচে পড়া ঠেকানোর উপায়

অনেকের চা না হলে চলেই না। দিনে কয়েক কাপ না হলেই নয়। কেউ কেউ আবার পছন্দ করেন দুধ চা। কিন্তু এই দুধ চা শরীরের জন্য কতটা ভালো বা ক্ষতিকর?

চা পান স্বাস্থ্যকর ও উপকারী। মাত্রাতিরিক্ত চা পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

চা পান করা এখন অনেকটা অ্যাডিকশনের মতো হয়ে গেছে। অনেকে চায়ের সাথে কনডেন্স মিল্ক, দুধ, চিনি দিয়ে পান করে থাকেন, যা মোটেও স্বাস্থ্যকর নয়।

আরও পড়ুন : শীতে বিয়ের প্রস্তুতি

চায়ে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। দুধ-চিনি ছাড়া রং চা খেলে শরীর এই অ্যান্টি-অক্সিডেন্ট সম্পূর্ণ পায়। যখন এতে চিনি, দুধ, কনডেন্স মিল্ক মেশানো হয়, তখন চায়ে থাকা ক্যাটেচিন নামক অ্যান্টি-অক্সিডেন্ট দুধে থাকা কেজিন প্রোটিনের সঙ্গে বিক্রিয়া করে।

এই বিক্রিয়ার কারণে চা তার অ্যান্টি-অক্সিডেন্ট গুণ হারায় এবং দুধ হারায় তার প্রোটিন গুণাগুন। ফলে চা অ্যাসিডিক হয়। এতে শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন হয়। চিনি ও কনডেন্স মিল্ক মেশালে ক্ষতিটা আরও বেশি হয়।

আরও পড়ুন : গুড়ের পায়েস রেসিপি

দুধ চা খেলে দেখা দিতে পারে- কোষ্ঠকাঠিন্য, ওজন বেড়ে যাওয়া, অনিদ্রা, পেট ফাঁপা, হজমে সমস্যা হওয়া, রক্তচাপ ওঠা নামা করা, ব্রণ ও স্ট্রেস।

তাছাড়া দুধ চায়ে কোনো পুষ্টি গুণাগুন থাকে না। তাই দুধ চা না খাওয়াই ভালো। দুধ চা এর বদলে গ্রিন টি, ব্ল্যাক টি, রং চা, আদা চা বা হারবাল চা পান করতে পারেন।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা