লাইফস্টাইল

আজকের রেসিপি: ডিমের ডেভিল

সান নিউজ ডেস্ক:

বর্ষাকালের বিকেল মানেই মেঘলা আবহাওয়ায় ভাজাভুজির স্বাদ। তবে বাইরের তেলেভাজা, চপ-কাটলেটের চেয়ে যদি বাড়িতেই বানিয়ে নিতে পারেন মনের মতো স্ন্যাক্স, তা হলে মন্দ কী?

মাছ, মাংস হোক বা ডিম, বাঙালির রসনাবিলাসে স্ন্যাক্সের তালিকায় জায়গা করে নিয়েছে তারাও। বৃষ্টির দিনে চা-কফির সঙ্গে বাড়িতে বানানো যে সব ভাজাভুজি আপনাকে আনন্দ দিতে পারে, তাদের অন্যতম ডিমের ডেভিল।

এমনিতেই বাড়িতে খুদে সদস্যরা ডিম পছন্দ করে। অ্যালার্জির ভয় না থাকলে ডিমের প্রশ্নে না নেই বড়দেরও। তাহলে চলুন জেনে নেই কীভাবে বানাবেন ডিমের ডেভিল।

উপকরণ: ডিম: ৬টি, আলু: ৩ টি, মিহি করে কুচোনো পিঁয়াজ: এক কাপ, মাটন কিমা: ২০০ গ্রাম, হলুদ গুঁড়ো: আধ চামচ, মরিচগুঁড়ো স্বাদ অনুযায়ী, আদা-রসুন বাটা: ৩ চা চামচ, ভাজা মশলা (এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে-ধনে একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়া করা): চার চা চামচ, গরম মশলা গুঁড়ো: ১ চা চামচ, ময়দা: এক টেবিল চামচ, সাদা তেল: ৩ কাপ, ব্রেডক্রাম্ব: এক কাপ, কুচোনো ধনেপাতা: ৩ চামচ, লবণ ও গোলমরিচ: স্বাদ মতো।

রন্ধন প্রণালি:

ডেভিলের ভিতরে পুরের জন্য রাখা ডিমগুলো সেদ্ধ করে নিন। আগে থেকেই সেদ্ধ করে রাখুন মাটন কিমা ও আলু। ব্যাটারের জন্য ডিম কাঁচা অবস্থায় আলাদা রাখুন। সেদ্ধ ডিমের খোলা ছাড়িয়ে তাকে ছুরি দিয়ে দু’ভাগে কেটে নিন। এ বার কড়ায় তেল গরম করে তাতে পিঁয়াজ ভাজুন। সোনালি হয়ে এলে তার মধ্যে কিমা ও সেদ্ধ করে মেখে রাখা আলু মেশান। তাতে যোগ করুন সব মশলা। এ বার ভাল করে কষে একটু আঁট হয়ে এলে নামান। নামানোর পর এতে ধনেপাতা মিশিয়ে ঠান্ডা হতে দিন। হাত সওয়া ঠান্ডা হয়ে এলে ওই পুর কাটা ডিমগুলির চারপাশে মাখিয়ে নিন। পুরু করে মাখিয়ে নিলেই একটা ডিম্বাকৃতি আকার আসবে।

এ বার ব্যাটারের জন্য আলাদা রাখা ডিমে ময়দা যোগ করে ফেটিয়ে নিন। এই ব্যাটারে ওই ডেভিলগুলো ডুবিয়ে তার গায়ে ব্রেডক্রাম্ব মিশিয়ে দিন ভাল করে। এই অবস্থায় ফ্রিজে রাখুন ঘণ্টা খানেক। প্যানে তেল গরম করে ডুবো তেলে ভেজে নিন ডিমের ডেভিল। পরিবেশন করুন সালাদ ও সসের সঙ্গে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা