লকডাউনে, ঘরেই, বানান, লোভনীয়, ফুচকা,
লাইফস্টাইল

লকডাউনে ঘরেই বানান লোভনীয় ফুচকা

সান নিউজ ডেস্ক:

লকডাউনে বিকেল গড়ালেই, ফুচকাকে মিস করা শুরু করেছে ফুচকা প্রেমীরা। তাদের পক্ষে টানা এতদিন ফুচকা না খেয়ে থাকা অসম্ভব।

সোশাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে বাড়িতে বাড়িতে রান্না-বান্নার হিরিক লেগেছে। মিষ্টি থেকে শুরু করে ফুচকা, ডালগোনা কফি, মুখোরচক খাওয়া-দাওয়ায় ভরে উঠছে টাইমলাইন। তার মূল কারণ অবশ্য অঢেল সময়।

কিন্তু আপনি কি এই ট্রেন্ডে গা ভাসাতে পেরেছেন? যদি এখনও সেইদিকে পা না দিয়ে থাকেন, তাহলে আজই শুরু করুন। আর ফুচকা খাওয়ার ইচ্ছাকে খানিকটা প্রশ্রয় দিয়ে দিন। কী ভাবছেন, ফুচকা বানাবেন কীভাবে?

রেসিপি সংক্রান্ত আপনাদের নিত্য দিনের ঝামেলা মিটাতেই তো সান নিউজের নিয়মিত রেসিপি আপডেট। আপনাদের জন্য আজকে রইল জিভে জল আনা ফুচকার রেসিপি-

উপকরণ: সুজি- আধা কাপ
ময়দা- আধা কাপ
বেকিং সোডা- ১/৪ চা চামচ
তেল- ১ চা চামচ ও ভাজার জন্য

ফুচকার পুর তৈরির উপকরণ
ডাবলি- ১ কাপ
আলু- ২টি
পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি- স্বাদ মতো
ধনেপাতা কুচি- দেড় টেবিল চামচ
চটপটির মসলা- আধা চা চামচ
লবণ- সামান্য
সেদ্ধ ডিম কুচি- পরিমাণ মতো

টক তৈরির উপকরণ
তেঁতুল- ২ টেবিল চামচ
চিনি- ১ চা চামচ
লবণ- পরিমাণ মতো
টালা জিরার গুঁড়া- ১/৪ চা চামচ
টালা শুকনা মরিচের গুঁড়া- স্বাদ মতো
চটপটির মসলা- ১/৪ চা চামচ

প্রস্তুত প্রণালি
একটি বাটিতে সুজি, ১ টেবিল চামচ তেল, ময়দা ও বেকিং সোডা একসঙ্গে মেশান। ৫ টেবিল চামচ কুসুম গরম পানি মিশিয়ে ব্যাটার তৈরি করুন। লবণ দেওয়ার প্রয়োজন নেই। ৫ মিনিট মথে নিয়ে ৩০ মিনিটের জন্য ঢেকে রাখুন ডো। যেখানে রুটি বেলবেন সেখানে সামান্য তেল ঘষে নিন। এবার অল্প অল্প করে ডো নিয়ে রুটি বেলে নিন। সাধারণ রুটির চাইতে পাতলা হবে রুটি। টিনের কৌটা অথবা কাটার দিয়ে গোল গোল করে কেটে নিন রুটি।

প্যানে তেল গরম করে একটি একটি করে ফুচকা দিন। সব একসঙ্গে দিলে একটির সঙ্গে আরেকটি লেগে যাবে।

ভেতরের পুর তৈরির জন্য ডাবলি আগের রাতে পানিতে ভিজিয়ে রাখতে হবে। পরদিন লবণ দিয়ে সেদ্ধ করে নিন। একটু বেশি সেদ্ধ করবেন যেন গলে যায় ডাবলি। আলু সেদ্ধ করে চটকে মিশিয়ে দিন সেদ্ধ ডাবলির সঙ্গে। ডিম বাদে পুর তৈরি সব উপকরণ একসাথে দিয়ে মিশিয়ে নিন ডাবলির সঙ্গে।

টক তৈরি জন্য তেঁতুল কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে কচলে বিচি ফেলে দিন। ঘন তেঁতুলের ক্বাথ তৈরি হলে একে একে বাকি সব উপকরণ মিশিয়ে নিন। ফুচকা ভেঙ্গে পুর দিয়ে উপরে সেদ্ধ ডিম কুচি করে ছিটিয়ে দিন। তেঁতুলের টক দিয়ে পরিবেশন করুন মজাদার ফুচকা।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

ফোনের-আসক্তি-কমানোর-৭-উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজে...

আজ জাতীয় প্রেমিকা দিবস

বিশ্বজুড়ে আজ (১ আগস্ট) অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে প্রেমিকা দিবস। যদিও এটি ক...

সাফ সভাপতি নির্বাচিত হলেন সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব ছাড়লেও দক্ষিণ এশিয়া ফুটবল...

‘যুদ্ধে জিতেছে ইরান’: গালিবাফ

চলমান যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা