লাইফস্টাইল

ঢেঁড়স দিয়ে বানান মচমচে চিপস

সান নিউজ ডেস্কঃ

ঢেঁড়স খুবই পুষ্টি সম্পন্ন উপাদেয় খাবার। কারো ঢেঁড়স ভাজি ভাল লাগে আবার কারো ঢেঁড়সের তরকারি। কিন্তু বাচ্চারা সহজে ঢেঁড়স খেতে চায় না। তবে সঠিক উপায়ে পরিবেশন করলে বাচ্চারাও হয়ে যাবে ঢেঁড়সের ভক্ত। কীভাবে! ঝটপট বানিয়ে ফেলুন ঢেঁড়সের চিপস। মজাদার এই স্ন্যাক্স বাচ্চারা চেটেপুটে খাবে। শুধু কি তাই! সাদা ভাত ও খিচুড়ির সঙ্গেও খেতে খুবই সুস্বাদু এটি। তাহলে চলুন জেনে নেই কীভাবে বানিয়ে ফেলবেন চেরা ঢেঁড়স ভাজি বা চিপস।

উপকরণঃ

ঢেঁড়স- ১০টি, মরিচ গুঁড়া- ১ চা চামচ, আদা-রসুন বাটা- ১ চা চামচ, হলুদ গুঁড়া- আধা চা চামচ, আমচুর পাউডার- আধা চা চামচ, হিং- ১ চিমটি, লবণ- স্বাদ মতো, সুজি- আধা চা চামচ, তেল- ভাজার জন্য।

প্রস্তুত প্রণালিঃ

ঢেঁড়স ভালো করে ধুয়ে মুছে আগা ও গোড়ার অংশ কেটে মাঝখান থেকে চিরে নিন। লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, হিং, আমচুর পাউডার ও আদা-রসুন বাটা দিয়ে মেখে নিন ঢেঁড়সের টুকরা। সুজি দিয়ে আবার মাখুন। ৩০ মিনিট রেখে দিন ভাজার আগে। কড়াইয়ে তেল গরম করে ঢাকনা দিয়ে মৃদু আঁচে রেখে সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজুন মসলামাখা ঢেঁড়স। সোনালি রঙ হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মচমচে ঢেঁড়সের চিপস বা ভাজি।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়তে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট...

ডলারের দাম ১২৬ টাকায়, বাড়ছে চাপ

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন ডলারের চাহিদা...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

পানিশূন্য গাজীখালী, বাড়ছে দুর্ভোগ

ভরা বর্ষা মৌসুমে যেখানে নদী থাকার কথা ছিল পানিতে থইথই, সেখানে বাস্তব চিত্র সম...

প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেফতার ১

বাগেরহাটের মোংলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রীর নাম ব্যবহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা