লাইফস্টাইল

ঘরে বানান কুমিল্লার রসমালাই!

সান নিউজ ডেস্ক:

অনেক দিন হয়ে গেল ঘরে বসে আছেন। করোনার কারণে বাইরে খেতে যেতে পারছেন না। আর যাবেনই বা কোথায়! সব জায়গায় লকডাউন। এর মধ্যে যদি হঠাৎ করে কুমিল্লার রসমালাই খেতে মন চায় তাহলে মনকে দমিয়ে রাখা তো মহা বিপদ! তাহলে কি করবেন?

ঘরেই বানিয়ে ফেলুন কুমিল্লার বিখ্যাত রসমালাই। রেসিপি জানা না থাকলে এক্ষুনি দেখে নিন কি কি লাগছে রসমালাই তৈরিতে।

উপকরনঃ

গুঁড়া দুধ- ১ কাপ, ময়দা- ১ চা চামচ, বেকিং পাউডার- আধা চা চামচ, ঘি- ১ চা চামচ, ডিম- ২টি, তরল দুধ- ১ লিটার, চিনি- আধা কাপ, এলাচ- ২টি।

রন্ধন প্রণালিঃ

প্রথম একটি বাটিতে গুঁড়া দুধ, বেকিং পাউডার ও ময়দা মেখে নিন। এবার ঘি দিয়ে দিন। ডিম ফেটে অল্প অল্প করে ঢেলে আঠালো ডো বানিয়ে নিন। ১০ মিনিট রেখে দিন ডো। হাতে ঘি মেখে ছোট ছোট অংশ নিয়ে রসমালাইয়ের আকারের মিষ্টি বানান। তরল দুধ দিয়ে দিন চুলায়। চিনি ও এলাচ দিয়ে নেড়ে নিন। বলক আসার আগেই দিয়ে দিন মিষ্টিগুলো। ঢাকনা দিয়ে ঢেকে দিন প্যান। ৬ থেকে ৭ মিনিট মাঝারি আঁচে জ্বাল করুন। নামিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন বিখ্যাত কুমিল্লার রসমালাই।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা