লাইফস্টাইল

আলু ও পেঁয়াজ আলাদা রাখুন, নইলে বিপদ!

লাইফস্টাইল ডেস্ক:

আলু ও পেঁয়াজ পুষ্টিতে পরিপূর্ণ। প্রতিদিনের রান্নায় পেঁয়াজ ছাড়া আমরা চিন্তাই করতে পারিনা। আর আলু এমন একটি সবজি যা সবাই খেতে ভালোবাসে। আলুর তৈরি যে কোনো খাবারই বেশ মুখরোচক। তাই তো প্রায় প্রতিটি ঘরেই পেঁয়াজ ও আলু সংরক্ষণ করা হয়।

তবে আলু ও পেঁয়াজ সম্পর্কে আজ এমন একটি তথ্য জানাবো, যা সবারই জানা থাকা জরুরি!

অনেকেই রাখার সুবিধার্থে কিংবা না জেনেই আলু ও পেঁয়াজ একসঙ্গে সংরক্ষণ করেন। তবে কখনো ভেবে দেখেছেন কি, পেঁয়াজ এবং আলু একসঙ্গে সংরক্ষণ করা উচিত কিনা?

জানলে অবাক হবেন, আলু এবং পেঁয়াজ একই ঝুড়িতে রাখা কখনই ঠিক নয়। যদি একসঙ্গে রাখেন তবে আপনাকে পড়তে হবে বিপদে। চলুন জেনে নেয়া যাক কেন আলু ও পেঁয়াজ একসঙ্গে রাখা উচিত নয়:

আলু ও পেঁয়াজ একসঙ্গে না রাখার কারণ:

পেঁয়াজ ইথিলিন গ্যাস উৎপাদন এবং নির্গত করে, যা ফল কিংবা সবজিকে দ্রুত পাকতে সাহায্য করে। তাই পেঁয়াজের সঙ্গে আলু রাখলে তা আরও দ্রুত পচতে এবং নষ্ট হতে পারে। এই গ্যাস আলুর অঙ্কুরোদগমকেও দ্রুত করতে পারে। আলুর অংকুর গ্লাইকোয়ালকালয়েডের উচ্চ ঘনত্বের কারণে বিষাক্ত হিসাবে বিবেচিত হয়, যা স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলতে পারে।

এছাড়াও পেঁয়াজ এবং আলু উভয়েই আর্দ্রতা ছেড়ে দেয়, যা এগুলোকে দ্রুত শুষ্ক করে তুলতে পারে।

ফলে শুষ্ক এবং শীতল, ভালোভাবে বাতাস চলাচল করে এমন জায়গায় এগুলো আলাদাভাবে সংরক্ষণ করা ভালো।

কীভাবে সংরক্ষণ করবেন:

আলু তাক কিংবা মিটসেফে সংরক্ষণ করুন। এই জায়গাগুলো অন্ধকার, শীতল এবং শুকনো এবং এগুলো আলু সংরক্ষণ করার জন্য উপযুক্ত।

আলু ঘরের তাপমাত্রার চেয়ে কম তবে রেফ্রিজারেটরের তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রায় সংরক্ষণ করা ভালো। এই জায়গাগুলো গরমে বাড়ির বাকি অংশের চেয়ে শীতল হয় তাই এগুলো সংরক্ষণের জন্য সঠিক জায়গা। অঙ্কুরিত আলুর অংকুরগুলো কেটে ফেলে দিলে এরপর তা খাওয়া নিরাপদ।

পেঁয়াজ বায়ুচলাচল করে এমন কোনো উঁচু স্থানে রাখতে হবে। কাগজের ব্যাগ বা তারের ঝুড়িতেও রাখতে পারেন। পেঁয়াজ কিংবা আলু কখনোই ফ্রিজে সংরক্ষণ করা উচিত নয় কারণ ঠাণ্ডা তাপমাত্রা এগুলো নরম করে দেয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

ফোনের-আসক্তি-কমানোর-৭-উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজে...

আজ জাতীয় প্রেমিকা দিবস

বিশ্বজুড়ে আজ (১ আগস্ট) অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে প্রেমিকা দিবস। যদিও এটি ক...

সাফ সভাপতি নির্বাচিত হলেন সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব ছাড়লেও দক্ষিণ এশিয়া ফুটবল...

‘যুদ্ধে জিতেছে ইরান’: গালিবাফ

চলমান যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা