আস্ত তেলাপিয়ার ফ্রাই
লাইফস্টাইল

আস্ত তেলাপিয়ার ফ্রাই

লাইফস্টাইল ডেস্ক: আমরা মাছে-ভাতে বাঙালি। বাঙালির পাতে মাছের ঝোল না হলে জমে না। মাছ কম বেশি সবাই পছন্দ করেন। মাছ দিয়ে তৈরী করা যায় অনেক রকম সুস্বাদু অনেক খাবার।

তৈরি করা যায় সুস্বাদু সব পদ। যারা মাছ খেতে খুব একটা পছন্দ করে না, তারাও চেটেপুটে খাবে। তেমনই একটি খাবার আস্ত তেলাপিয়া ফ্রাই তৈরির রেসিপি-

উপকরণ:-

আস্ত তেলাপিয়া- ২টি

মরিচের গুঁড়া- ২ চা চামচ

হলুদের গুঁড়া- ১ চা চামচ

আদা বাটা- ২ টেবিল চামচ

লেবুর রস- ২ টেবিল চামচ

অয়েস্টার সস- ২ টেবিল চামচ

ময়দা- ৫-৬ টেবিল চামচ

লবণ- স্বাদ অনুযায়ী

তেল- ডুবো তেলে ভাজার জন্য।

পদ্ধতি

১. মাছ পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিন। মাছের দুই পাশেই হালকা করে ছুরি দিয়ে চিরে নিন। একটি পাত্রে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা বাটা, লেবুর রস, অয়েস্টার সস ও লবণ নিয়ে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি ভালো করে মাছে মাখিয়ে ঘণ্টাখানেক রেখে দিন।

২. কড়াইতে তেল গরম করে নিন। মাছটি ময়দায় গড়িয়ে নিয়ে তেলে ছাড়ুন। হালকা আঁচে উভয় পাশ বাদামি করে ভেজে তুলুন। এবার পছন্দের কোনো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন আস্ত তেলাপিয়ার ফ্রাই। কিংবা গরম ভাতের সাথে খেতে পারেন এই তেলাপিয়ার ফ্রাই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা